,

সরাইলে অসামাজিক কাজ করার সময় মহিলা সহ চৌকিদার ধন মিয়া গ্রেপ্তার

sarail pic(dhon mia) 07-02-15==মাহবুব খান বাবুল : সরাইলে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় পর নারীসহ পুলিশ গ্রেপ্তার করেছে দুই সন্তানের জনক চৌকিদার ধন মিয়া (৩২) কে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার নোয়াগাঁও ইউপি কমপ্লেক্স ভবনের একটি কক্ষ থেকে আপত্তিজনক অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করেছেন এস আই বোরহান। ধন মিয়া নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে। পুলিশ, ইউপি অফিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াগাঁও ইউনিয়নের দুই নং ওয়ার্ডের চৌকিদার ধন মিয়া। প্রতি শুক্রবার রাতে সে পরিষদে থাকে। অন্যান্য দিনের মত গত শুক্রবার রাত দশটায় সে পরিষদে যায়। দফাদার সুকুমারের (৬৪) কাছ থেকে চাবি নিয়ে তার থাকার কক্ষের তালা খুলেন। দফাদার ঘুমিয়ে গেলে সুযোগে ধন মিয়া বোরহা পরিহিত এক মহিলাকে (৪৫) নিয়ে চুপিসারে কমপ্লেক্সের কক্ষে প্রবেশ করে ভেতর থেকে সিটকারি লাগিয়ে শুইয়ে পড়ে। স্থানীয় কিছু লোক পুরো বিষয়টি দেখে ফেলেন। কক্ষের ভেতরে ওই মহিলার সাথে অসামাজিক কাজে লিপ্ত হয় ধন মিয়া। রাত দেড়টায় তাদের কক্ষের সামনে অবস্থান নেয় স্থানীয় কিছু লোক। তারা বাহির থেকে দরজা খুলতে বললে চৌকিদার মেহমানের দোহায় দিয়ে দরজা খুলতে অপারগতা প্রকাশ করে। এক সময় লোকজনের চিৎকার ও চাপের মুখে দরজা খুলতে বাধ্য হয়। পরে দু’জনকেই আপত্তিজনক অবস্থায় দেখতে পেয়ে আটক করে জনতা। এস আই বোরহান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ২টায় ঘটনাস্থল থেকে চৌকিদার ধন মিয়াকে ওই মহিলাসহ গ্রেপ্তার করেন। পরিষদের পাহারায় নিয়োজিত বৃদ্ধ দফাদার সুকুমার বলেন, আমাকে ঘুমে ফেলে সে আকাম করছে। লোকজন হাতেনাতে ধইন্নারে ধরছে। আমার জীবনে এমন ঘটনা দেখি নাই। পরিষদ সংলগ্ন আইরল গ্রামের বাসিন্ধা ইকবাল মিয়া (৪৪) ও কুদরত আলী (৩৫) সহ একাধিক ব্যক্তি জানায়, ধন মিয়াকে ওই কক্ষে জামাই বউয়ের অবস্থায় আটক করেছি। সে খুবই খারাপ প্রকৃতির। থানার দালালিসহ নানান অনৈতিক কাজের সাথে সে জড়িত। প্রবাসী স্বামীর স্ত্রী ওই মহিলা ধন মিয়ার সাথে ইউপি কমপ্লেক্সে রাত্রিযাপনের কথা স্বীকার করে জানায়, নোয়াগাঁও জলিল শাহ’র উরসে ধন মিয়ার সাথে তার প্রথম পরিচয় হয়। সে আমার মোবাইল নাম্বার নেয়। এরপর থেকে আমরা দুজন প্রায়ই ফোনে কথা বলতাম। গত শুক্রবার জেলা শহরে ডাক্তারের কাছে আসলে সন্ধ্যা হয়ে যায়। ধন মিয়া আমাকে নিয়ে আসেন ইউপি কমপ্লেক্সে। আমাকে আলাদা কক্ষে রাখার কথাছিল। কিন্তু সে আমাকে নিয়ে একই কক্ষে থাকে। গভীর রাতে লোকজন আমাদেরকে ধরে ফেলে। চৌকিদার ধন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, নিরাপত্তা দেওয়ার জন্য মহিলাকে নিয়ে এসেছিলাম। কোন বাড়িতে না নিয়ে কমপ্লেক্সে নিয়ে গেলেন কেন? এমন প্রশ্নের উত্তরে নিরব থাকে ধন মিয়া। এস আই বোরহান জানান, গ্রেপ্তারকৃত ওই মহিলা ধন মিয়ার সাথে একাধিকবার দৈহিক মিলনের কথা স্বীকার করেছে। ইউপি চেয়ারম্যান আবু মুছা উসমানী মাছুদ বলেন, জঘন্য এ অপরাধের অবশ্যই বিচার হতে হবে। তার চাকুরী না ও থাকতে পারে। প্রসঙ্গতঃ ধন মিয়া নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে নোয়াগাঁও ও কালিকচ্ছ ইউনিয়নে বিভিন্ন অপকর্ম করে থাকে। ওই এলাকায় সে জুয়া ও মাদকের মদদ দিয়ে আসছে নিয়মিত। সম্প্রতি জুয়ায় মদদ দেওয়ার দায়ে ধন মিয়ার বেতন বন্ধ করে দিয়েছিলেন নির্বাহী কর্মকর্তা।  
 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর