,

অনলাইনেই তথ্য সংশোধন করতে পারবে ভোটাররা

indexডেস্ক রির্পোট : দেরিতে হলেও অনলাইনে আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের সুযোগ পাচ্ছেন ভোটাররা। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। যে কোনো মুহূর্তে সফটওয়্যারটি অনলাইনে দেয়া হতে পারে। তবে কোনো কারণে সম্ভব না হলে আগামী সপ্তাহে অবশ্যই ভোটাররা অনলাইনে তথ্য সংশোধন করতে পারবেন।

এর মাধ্যমে ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন ভোটার তাদের তথ্য সংশোধন করতে পারবেন। ভোটারদের তথ্য সংশোধনের এই সুযোগ আরো আগে দেওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে দেওয়া সম্ভব হয়নি বলে জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সফটওয়্যার প্রস্তুত শেষ হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সফটওয়্যারটি পরীক্ষা-নিরীক্ষা করছে। পরীক্ষা-নিরীক্ষা প্রায় শেষের দিকে।

নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার লক্ষ্যেই ইসি এই সংশোধনের উদ্যোগ নেয়। বর্তমানে সরবরাহ করা লেমিনেটিং কার্ডে নাগরিকরা ছয়টি তথ্য দেখতে পান। কিন্তু অনলাইনের মাধ্যমে ভোটার প্রায় ২০টি তথ্য দেখার সুযোগ পাবেন এবং সংশোধন করতে পারবেন। ২৬ মার্চ থেকে নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দেবে ইসি।

এর আগে কমিশন সভায় ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন সফটওয়্যারটি উত্থাপন করেন। পরে কমিশন সফটওয়্যারটি অনুমোদন দেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ