,

কসবার খুনের মামলার প্রধান আসামী ঢাকায় গ্রেপ্তার

download শেখকামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি চালিত  অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (৩৮) খুনের  মামলার প্রধান আসামী কুদ্দুছ মিয়া (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সকালে ঢাকার ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল  থেকে তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানায় নিয়ে যায়। এ নিয়ে ওই খুনের  মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
 গ্রেপ্তারকৃত কুদ্দুছ মিয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তিনি মামুন হত্যা মামলার প্রধান আসামী। তার বিরুদ্ধে খুন ও মাদকসসহ কমপক্ষে ৮-১০টি মামলা রয়েছে। 
চোরাকারবারি দলের আরো এক সদস্য নাঈম মিয়া (২৭)কে সম্প্রতি পার্শ্ববর্তী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার প্রধান আসামীসহ খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গ্রেপ্তার এড়াতে গ্রামের চোরাকারবারি দলের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার ফকিরাপুল এলাকায় একটি আবাসিক হোটেলে কুদ্দুছ গত বুধবার রাতে উঠেন। বৃহস্পতিবার সকালে মতিঝিল থানার পুলিশ ওই আবাসিক হোটেল থেকে কুদ্দুছ মিয়াকে আটক করে কসবা থানায় খবর দেন। কসবা থানা পুলিশ কুদ্দুছ মিয়াকে ওই থানা থেকে কসবায় নিয়ে আসে। 
    পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে; মামুনুর রশিদ কসবা পৌর এলাকার (উত্তর) সিএনজিচালিত অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মালিকানাধীন একটি অটোরিক্সা ভাড়া চালাতেন পাশের চন্দ্রপুর গ্রামের মামুন মিয়া। গত ২১ ডিসেম্বর কুদ্দুছ মিয়া, জাহাঙ্গীর মিয়া, খোরশেদ মিয়াসহ মাদক ব্যবসায়ী দলের একটি চক্র ওই অটোরিক্সা দিয়ে গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রাম থেকে পাশের নবীনগর উপজেলায় মাদকদ্রব্য পৌছে দিতে বলেন। চালক অস্বীকৃতি জানালে কুইয়াপানিয়া গ্রামে তাকে মারধোর করে ওই চক্রটি। খবর পেয়ে অটোরিক্সার মালিক মামুনুর রশিদ মোটরসাইকেল নিয়ে কুইয়াপানিয়া এলাকায় গেলে চক্রটি মামুনুর রশিদের সাথে কথা কাটাকাটি করার একপর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে মামুনকে খুন করে। 
মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানার উপ-পরিদর্শক মো. মোরশেদ আলম জানান, চোরাকারবারি দলের সদস্যরা অটোরিক্সা মালিক সমিতির নেতাকে পিটিয়ে ও কুপিয়ে খুন করার ঘটনায় প্রধান আসামী কুদ্দুছ মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ