বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের নারী বন্দির রহস্যজনক মৃত্যু

Las Udderআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক নারী কারাবন্দির রহস্যজনক মৃত্যু হয়েছে। সুফিয়া বেগম (৫০) নামের ওই নারী কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার বাসিন্দা। মাদকের একটি মামলায় গত ২২ জানুয়ারি  থেকে তিনি কারাবন্দি ছিলেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই নারী আসামির মৃত্যু হয় বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার একজন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।  কারা কর্তৃপক্ষ ও জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সুফিয়ার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এরপর কারা কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। এতে তার অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন সন্ধ্যা  সাড়ে ছয়টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান ওই নারীকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালে জেলা কারাগারের ডেপুটি জেল সুপার সাইমুর রহমান জানান, সুফিয়া দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভূগছিলেন। বুধবার সন্ধায় তার অবস্থা খারাপ হলে প্রথমে কারা হাসপাতালে ও পরে জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানে তার মৃত্যু হয়।জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই সুফিয়ার মৃত্যু হয়। নিহতের লাশের সুরতহালকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিমা শরমিন জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক তাকে জানিয়েছেন। তরে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল