বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাসুক হত্যা মামলার আসামীরা ঘুরে বেড়াচ্ছে এলাকায়

folo-upআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাঞ্চল্যকর মাসুক মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারে বাদীর আকুতি শুনেনি পুলিশ। মামলার প্রধান আসামীসহ অনেক আসামীই রয়েছে ধরাছোয়ার বাইরে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন নিহত মাসুকের ভাই মাঞ্জু মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন- তার ভাইকে হত্যার অভিযোগে গত ৩রা আগষ্ট নাসিরনগর থানায় ১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দেয়া হয়।  এরপর থেকেই মামলার প্রধান আসামী আক্তার মিয়া,মজনু মিয়া,মঞ্জু মিয়া প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছেনা। তাদের গ্রেফতারে বারবার পুলিশের সহায়তা চাইলেও তারা তা করেনি। এমনকি আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে আমরা সিএনজি অটোরিকসা নিয়ে থানায় গিয়ে খবর দেই। তখন ‘আমাদের আর কোন কাজ নেই ,তোমাদের আসামী নিয়ে থাকলেই পেট ভরবে’ বলে আমাদেরকে বিদেয় করে দেয়া হয়। উল্লেখ্য গত ২ রা আগষ্ট নূরপুর মোড় বাজার থেকে বাড়িতে ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাসুকের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তাদের দেশীয় অস্ত্রসস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান মাসুক। এ ঘটনায় মামলা হলে পুলিশ ৫ জন আসামীকে গ্রেফতার করে। তারা বর্তমানে হাইকোর্ট থেকে জামিনে রয়েছে। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় এরপর গত ৬ মাসে পুলিশ আর কোন আসামীকে গ্রেফতারে সামান্য চেষ্টা করেনি। বরং এজাহারভ’ক্ত ৫ জন আসামীকে বাদ দিয়ে গত ২৬ শে জানুয়ারী আদালতে চার্জশীট দিয়ে দেয়। এতে করে এই হত্যা কান্ডের বিচার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে নিহতের পরিবারের লোকজনের মধ্যে।  তারা আসামীদের হত্যার হুমকীতে আতংকের মধ্যে  দিন পার করছেন। এই হত্যা মামলার আজহারভ’ক্ত আসামী মঞ্জু মিয়া নিহত মাসুকের সৎ ভাই। মঞ্জু পৈত্রিক সম্পত্তি নিজের নামে রেকর্ড করালে এর প্রতিবাদ করায় মঞ্জু মিয়া মাসুক ও তার বোন মরিয়মকে মারধোর করে। এ ঘটনায় মাসুকের স্ত্রী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দেন। এই মামলায় জামিন পেয়ে তারা মাসুককে হত্যার হুমকী দেয় এবং হত্যা করে।