,

টুথপেস্টের অন্য রকম কিছু ব্যবহার যা আপনি জানেন না!

toothpaste-black (1)টুথপেস্টের আসল কাজ কী সেটা আমরা সকলেই জানি। আর তা হল দাঁত পরিষ্কার ব্রাশ করা। তবে এই টুথপেস্টের যে আরও অন্যরকম কিছু ব্যবহার আছে আপনি কি তা জানেন? হয়তো জানেন না। চলুন তাহলে জেনে নিই টুথপেস্টের অসাধারণ ও অজানা কিছু ব্যবহার।
মুহূর্তেই ফিরিয়ে আনুন সিলভারের উজ্জ্বলতা

আপনার পছন্দের সিলভারের হাতের ব্রেসলেট বা রিং অনুজ্জ্বল হয়ে গিয়েছে? তাহলে জিনিসগুলো একটু ভিজিয়ে তারপর সামান্য পেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন এরপর ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন, টুথপেস্ট মরিচা দূর করে। কিন্তু এইভাবে পরিষ্কার করাকে অভ্যাস করে ফেলবেন না।
কাপ থেকে চা/কফির দাগ দূর করুন

প্রতিদিন চা/কফি খেলে কাপের তলায় লাল বর্ণের দাগ পড়ে যায়। তখন দেখতেও খারাপ লাগে। আর এই দাগ দূর করার জন্য ব্যবহার করুন টুথপেস্ট।
মেক-আপের দাগ তুলুন টুথপেস্ট দিয়ে

লিপস্টিকের দাগ বা কাজল, মাসকারার দাগ যেকোন সময়ই ড্রেসিং টেবিল, আয়নায় লাগতে পারে। তখন তা দ্রুত উঠাতে ব্যবহার করুন টুথপেস্ট।
হাত থেকে রসুনের গন্ধ রোধ করুন

খাওয়ার জন্য বা রান্নায় ব্যবহার করার জন্য যখন আমরা রসুন ব্যবহার করে থাকি তখন হাতে রসুন বিদঘুটে গন্ধ থেকে যায়। আর এই গন্ধ দূর করতে সামান্য টুথপেস্ট নিয়ে হাতে মেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন গন্ধ গায়েব হয়ে গিয়েছে।
পার্মানেন্ট মার্কারের দাগ দূর করুন

পার্মানেন্ট মার্কারের দাগ খুব সহজে ওঠেনা, তাই আমরা জানি। কিন্তু এই পার্মানেন্ট মার্কারের দাগ খুব সহজে তুলে ফেলার জন্য আছে অভিনব এক উপায়। আর তা হল টুথপেস্ট। যেখানে মার্কারের দাগ আছে সেখানে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে নিন।

তথ্যঃ goodhousekeeping.com, 9 Ingenious Uses for Toothpaste
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা