,

খালেদা জিয়া সম্পর্কে সংসদে যে সব কথা বললেন প্রধানমন্ত্রী

pm-hasina-bd_0ডেস্ক রির্পোট : দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের ১৩তম বৈঠকে বুধবার বিকেলে বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এক সম্পূরক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ছেলে (কোকো) মারা যাওয়ার পর তিনি (খালেদা জিয়া) মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আঁচল ফেলে দিয়ে বসে ছিলেন। নতুন নতুন শাড়ি ব্লাউজ পড়ে বসে ছিলেন। কাকে দেখানোর জন্য তিনি এগুলো করেছিলেন। সবাই সেখানে গেছে তাকে দেখার জন্য। কি দেখেছে, দেখে এসেছে তিনি শোকাহত।

তিনি বলেন, ‘তার ছেলের বউ (জুবাইদা রহমান) ফেসবুকে লিখেছেন, ছেলের চেয়ে দেশ বড়। কিন্তু যে মা নিজের ছেলেকে ভালোবাসে না তিনি কিভাবে দেশকে ভালোবাসবেন। নিজ ছেলেকে ভালোবাসলে দেশকেও ভালোবাসা যায়।

বেগম জিয়ার সিঙ্গাপুর সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা তো দেখলাম না সে সময় তিনি ছেলেকে দেখতে গেছেন। ছেলের জন্য দু’ফোটা জল ফেলেছেন। তিনি সিঙ্গাপুর কোথায় গিয়েছিলেন সব তথ্য আমার কাছে আছে। কোন কোন শপিং মলে ঘুরেছেন, শাড়ি-চুড়ি কিনেছেন। সেইসব ছবি আমার কাছে আছে। চাইলে আমি সবাইকে দেখাতে পারবো।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা