,

এবার পাসপোর্ট দালাল নাছির গ্রেপ্তার

news-image

Brahmanbaria_Passport Broker Nasir Photoনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা ও মারধোর করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে মেড্ডা পাসপোর্ট অফিস প্রাঙ্গন থেকে সদর মডেল থানার এসআই যুবরাজ বিশ্বাস তাকে গ্রেফতার করেন। সে পূর্ব মেড্ডার নিজাম উদ্দিনের ছেলে ও জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর বড় ভাই।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- গ্রেফতারের পরপরই নাছিরকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালাল কর্তৃক সাধারণ নাগরিকদের হয়রানির সংবাদ সংগ্রহ করতে গেলে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর বড় ভাই চিহ্নিত পাসপোর্ট দালাল ও সন্ত্রাসী নাছির মিয়ার নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গ অন্যান্য সন্ত্রাসীরা দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়সহ তিন সাংবাদিকের উপর হামলা করে। তারা মাসুক হৃদয়ের ক্যামেরা ও ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় মেড্ডা এলাকার বাসিন্দা নাছির মিয়া , গ্রেপ্তারকৃত শেখ ফেরদৌস ও উজ্জলকে আসামী করে সদর থানায় মামলা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ