,

অভিনয়ে ‘টপ মডেল’ মিথিলা

53d56061837449dd2aca0b91a3debb6c-1বিনোদন প্রতিবেদক : কদিন আগেই সেরা মডেলের মুকুট মাথায় উঠেছে। তার পর থেকেই শুভেচ্ছাবার্তা আর শুভকামনায় ভরে উঠেছে মিথিলার মুঠোফোন ও ফেসবুক ইনবক্স। এর মধ্যেই এল সুখবর। ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১৪’ প্রতিযোগিতার পর প্রথম অভিনয়ের প্রস্তাব এল তাঁর কাছে। তিনিও সে প্রস্তাব গ্রহণ করলেন হাসিমুখে।

গতকাল মঙ্গলবার অভিনেত্রী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মিথিলা। পরিচালক আরিফ রহমান নির্মাণ করছেন টেলিছবি প্রজন্ম। তাতেই কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সদ্য টপ মডেল হওয়া মিথিলা। পরিচালক জানান, মিথিলার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা তৌসিফ ও আজাদ।

এদিকে অভিনয়শিল্পী হয়ে মিথিলা এখন দারুণ রোমাঞ্চিত। ‘প্রতিযোগিতায় লড়েছি কিন্তু ক্যামেরার সামনে কখনো সংলাপ বলতে হয়নি। এবারই প্রথম ক্যামেরার সামনে অভিনয় করছি। ব্যাপারটি নিয়ে আনন্দ যেমন হচ্ছে, তেমনি একটু টেনশনও হচ্ছে’— বললেন তিনি।

মিথিলাকে নিয়ে কাজ করা প্রসঙ্গে আরিফ রহমান বলেন, ‘আমার গল্পের চরিত্রের সঙ্গে মিথিলা একদম মানানসই। এ কারণেই ওকে নিয়ে কাজ করছি।’

প্রজন্ম টেলিছবিটি নির্মিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। পরিচালক জানান, ২০ ফেব্রুয়ারি চ্যানেল আইতে এটি প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ