,

সরাইলে উরসের নামে রাতভর জুয়া : ভ্রাম্যমান আদালতে জেল-গ্রেপ্তার-২

sarail pic-(joa) 04.02.15==মাহবুব খান বাবুল : সরাইলে উরসের নামে কমিটির অনুমতিতে পুলিশের সামনেই রাতভর হয়েছে জুয়া খেলা। গত মঙ্গলবার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে মন্নান শাহ’র উরস উপলক্ষ্যে আয়োজিত মেলায় চেয়ারম্যানের উপস্থিতিতেই হয়েছে জুয়া। কমিটির অনুমতি পেয়েই শতাধিক জুয়ার ঘর দখল করেছিল পুরো মাঠ। পুলিশ দুই জুয়ারিকে গ্রেপ্তার করেছে। ওই রাতে সরজমিনে দেখা যায়, রসুলপুর গ্রামের প্রয়াত ফিরোজ শাহ ও মন্নান শাহ’র মাজারের পাশে বসে দোয়া করছে দুই শতাধিক ভক্তবৃন্দ। পাশের মাঠে দুইটি বাউল গানের প্যান্ডেল। বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। বাকি দুই বিঘা জায়গা জুড়ে বসেছে শতাধিক জুয়ার ঘর। বাঁশের খুঁটি বসিয়ে এনারজি বাল্ব জ্বালিয়ে চলছে হরেক রকম জুয়া। কোথাও জ্বলছে মোম ও কেরোসিনের বাতি। বিভিন্ন বয়সের লোকজনের সাথে পাল্লা দিয়ে জুয়া খেলছে স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীরা। ফুরফুরা মেজাজে  খেলা পরিদর্শন করছেন আর মুছকি হাঁসছেন জাতীয় পার্টির কর্মী মোঃ হোসেন সহ কমিটির লোকজন। পাশেই একটি প্যান্ডেলে বসে চা পান করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমান ও ২-১জন ইউপি সদস্য। সন্ধ্যার পর থেকে খেলা শুরু হলেও রাত দশটায় উত্তর দিক থেকে মেলায় প্রবেশ করেন এ এস আই জহির ও দুইজন কন্সটেবল। জুয়ার তান্ডব দেখেই তারা থমকে দাঁড়ান। সড়কে ডিউটি করছি। মেলা দেখতে এসেছি। জুয়া দেখতে আসিনি বলেই তিনি দ্রুত বেরিয়ে যান। পাঁচ ঘন্টা পর রাত ১১টায় জুয়ারিদের ধাওয়া করে খুরশেদ (২৫) ও রাসেল (১৮) নামের দুইজনকে গ্রেপ্তার করে এস আই বোরহানের নেতৃত্বে একদল পুলিশ। অন্যরা পালিয়ে যায়। কমিটিসহ কয়েকজন জুয়ারি ফের খেলার সুযোগ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করে। কোন কাজ হয়নি। একাধিক জুয়ারি চিৎকার করে বলতে থাকে,‘ কমিটিকে টাকা দিয়েছি তারপরও আমরা খেলতে পারব না কেন?’ রাত বারটায় আসে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। রাত ১টার পর আবার শুরু হয় জুয়া। নির্বিঘেœ চলে সারারাত। এ বিষয়ে জানতে স্থানীয় ইউপি সদস্য মোঃ ফিরোজ মিয়া ও জাপা কর্মী মোঃ হোসেন মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমান বলেন, আমার জীবনে এক সাথে এই পরিমান জুয়া কখনো দেখিনি। মনে হয়েছে জুয়ার জোয়ারে ভাসছি। অপারগ হয়ে আমি সেখান থেকে চলে এসেছি। ভবিষ্যতে এমন চিন্তা করলে তাদেরকে উরসে অনুষ্ঠান করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছি। গতকাল বুধবার সকালে দুই জুয়ারিকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন খুরশেদকে ২০ দিন ও রাসেলকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন।

       

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর