,

সেমিতে বাংলাদেশের মুখোমুখি থাইল্যান্ড

Gold-cupবঙ্গবন্ধু গোল্ড কাপে 'বি' গ্রুপের শেষ ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে থাইল্যান্ড। ফলে সেমিতে থাইল্যান্ডই মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশের।

মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে থাইল্যান্ড। প্রথমার্ধের ৩৫ মিনিটে বাহরাইনের অাত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।

তবে ২৯ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিল বাহরাইন। সালমান অাবদুল্লাহর পাসে অালী হাজ্জা মোবারক প্লেসিং করলে থাইল্যান্ডের গোল রক্ষক সমপর্ন কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

৫৩ মিনিটে পেনাল্টির জোরে দ্বিতীয় গোলের দেখা পায় থাইল্যান্ড। স্পট কিক থেকে গোল করেন ফরোয়ার্ড পারমার্ক পাকর্ন। ৫৭ মিনিটে পিমকন জাতুরং কফিনের শেষ পেরেকটি ঠুকেন। এ হারের ফলে এখান থেকেই বিদায় নিতে হচ্ছে বাহরাইনকে।

অাগামী ৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ