বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরতাল বাড়লো বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত

hortal 3২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের সময় সীমা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ২০ দলীয় জোটের তরফে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের সময় সীমা বৃদ্ধির এ ঘোষণা দেয়া হয়।

এর আগে ১ ফেব্রুয়ারি রোববার সকাল ছয়টা থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট। এছাড়া ৫ জানুয়ারি থেকে চলছে তাদের লাগাতার অবরোধ কর্মসূচি।

মঙ্গলবার বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এখনও পর্যন্ত গণদাবি মেনে নেয়ার কোনো ঘোষণা না দিয়ে সরকারের পেটোয়া যৌথবাহিনী কর্তৃক নরহত্যা চালিয়ে যাওয়ার প্রতিবাদে, দেশব্যাপী ২০ দলীয় জোটের নেতা-কর্মীদেরকে নির্বিচারে খুন, গুম, হামলা-মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে, সাংবাদিক ও সংবাদকর্মী নির্যাতন এবং সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, বিচার ব্যবস্থার ওপর সরকারি নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল জেষ্ঠ্য নেতৃবৃন্দ ও বরেণ্য বিশিষ্ট নাগরিকবৃন্দের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান ৭২ ঘন্টার শান্তিপূর্ণ হরতাল আগামী ৫ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা