,

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে হাবিবের গান

252ddeac2b9b7460ee93f7b895acab6b-habibবিনোদন প্রতিবেদক : এবারের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ‘চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে’ শিরোনামে গান করলেন হাবিব ওয়াহিদ। গানটি লিখেছেন গ্রে অ্যাডভারটাইজিংয়ের ক্রিয়েটিভ দলের সদস্য আল আমিন ও মেহেদী আনসারী। সংগীতায়োজনের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন হাবিব।
এরই মধ্যে গানটির কাজ শেষ করেছেন হাবিব। গ্রামীণফোনের জন্য গ্রে অ্যাডভারটাইজিংয়ের সহায়তায় গানটি তৈরি করা হয়েছে। সম্মিলিত কণ্ঠে গাওয়া গানটিতে হাবিবের সঙ্গে গেয়েছেন শূন্য ব্যান্ডের এমিল ও নেমেসিস ব্যান্ডের জোহাদ।
গানটি সম্পর্কে গ্রে অ্যাডভারটাইজিংয়ের গাউসুল আলম শাওন বলেন, ‘আমরা এমন একটা গান করতে চেয়েছি, যে গানে সবাই একাত্ম হতে পারবেন। বাংলাদেশ দলের ভালো সময়ে আমরা থাকব, বাংলাদেশ দল খারাপ খেললেও আমরা তাঁদের সঙ্গে থাকব। এমন একটা ভাবনা নিয়েই গানটি বানানো হয়েছে। গানের কথায় সেভাবেই পুরো ব্যাপারটি ফুটে উঠেছে।’
অমিতাভ রেজার পরিচালনায় শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর