,

সরাইলে ওরসের নামে অশ্লিল নৃত্য, সংঘর্ষে আহত-১০

Crime Logoমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওরসের নামে অশ্লিল নৃত্য দেখার সময় সংঘর্ষে আহত হয়েছে দশ জন। গত সোমবার গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের বড্ডা পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। রাত দুইটায় পুলিশ অশ্লিল নৃত্য ও গান বন্ধ করে দিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বড্ডা পাড়া গ্রামের মূর্তুজ আলীর তত্বাবধানে জীবিত ব্যক্তি ছালেক মিয়ার নামে ওরসের আয়োজন করা হয়। মসজিদ ও কবরস্থানের পাশেই করা হয় গানের প্যান্ডেল ও ষ্টেইজ। রাত ১১টায় ষ্টেইজে সেজে গোজে আসে পারুল ও সীমা নামের দুই মেয়ে। গানের সাথে শুরু হয় অশ্লিল নৃত্য। সেই সাথে দর্শক সারিতে নাচতে থাকে বিভিন্ন বয়সের সহস্রাধিক নারী পুরুষ ও যুবক। হঠাৎ করে দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দর্শকরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শনার্থীদের মাঝে। চারিদিকে ছুটাছুটি শুরু করে তারা। এ সময় আহত হয় অন্তত: দশ ব্যক্তি। সৈয়দটুলা গ্রামের খুরশেদ (১৬) ও মালিগাঁও গ্রামের হৃদয় (১৮) আহত হয়ে রাতেই ভর্তি হয় সরাইল হাসপাতালে। রাতে ওই সড়কের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এস আই আবদুল আলীম বলেন, রাত ২টায় অফিসার ইনচার্জের নির্দেশে গান বন্ধ করতে আমি সেখানে যায়। গিয়ে নৃত্য দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর শুনেছি। পরে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। ওরসের আয়োজক মোঃ মূর্তুজ আলী শিল্পীর নৃত্যকে কেন্দ্র করে কিছু হাতাহাতির কথা স্বীকার করে বলেন, সৈয়দটুলার একজনের মাথা ফাঁটিয়ে ফেলেছে। পরে যে কোন ভাবে রাতেই বিষয়টির নিস্পত্তি করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, এমন একটি ঘটনা শুনেছি। তবে ওরস বা গান করলে আমাদের অনুমোদন নিতে হয়। কেউ অনুমতি নেয়নি।

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর