,

খালেদার মোবাইল কথোপকথন মন্ত্রিসভায়

image_182921.montri shova ok newডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মোবাইলে গোপন কথোপকথন নিয়ে মন্ত্রিসভায় তোলপাড় হয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খালেদা জিয়ার বেশ কয়েকটি মোবাইলে গোপন কথোপকথনের অডিও বার্তা শোনানো হয়। এক অডিওতে খালেদা জিয়া মোবাইলে চট্টগ্রামের এক নেতাকে বলেন, আপনার এটা করেন, খসরুর বাধা শোনবেন না। বাধা দিলে তাকে বের করে দেবো। এ অডিও রেকর্ডসহ খালেদা জিয়ার আরো কিছু দিকনির্দেশনামূলক মোবাইল কথোপকথন মন্ত্রিসভায় বাজিয়ে শোনানো হয়।
তবে খালেদা জিয়ার এসব কথোপকথন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মন্তব্য না করলেও, মন্ত্রিসভার অনেক সদস্যই বলেছেন- এটি চিহ্নিত করা উচিত। অপর এক অডিও বার্তায় খালেদা জিয়াকে বলতে শোনা যায়, রাজধানীতে বিভিন্ন সভা-সমাবেশে কেন লোক হয় না? এ বিষয়ে খালেদা জিয়া বিভিন্ন নেতা-কর্মীদের কাছে তা জানতেও চেয়েছেন।
এক বিশ্বস্ত সূত্র মন্ত্রিসভায় খালেদা জিয়ার কথোপকথন নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয় ও তার আশপাশে বর্তমানে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সেই সঙ্গে কার্যালয়ে থাকা টেলিফোন লাইনটিও বিচ্ছিন্ন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ