,

ব্রাহ্মণবাড়িয়ায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

Brahmanbaria Pic-01নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের সীটগুলো পুড়ে যায়। তবে কোন যাত্রী হতাহত হয়নি।
জানা গেছে, ঢাকার মহাখালি থেকে উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহি বাস রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শেরপুর এলাকায় পৌছলে দুর্বৃত্তরা বাসের পেছনের দিকে দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে গাড়িতে আগুন ধরে যায়। চালক দ্রুত গাড়িটি চালিয়ে নিয়ে আসলেও এর ভেতরের সীটগুলো পুড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। যাত্রীরা বাসের সামনে থাকায় কেউ হতাহত হয়নি।
বাসের হেলপার কাশেম জানান, ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী উত্তরা পরিবহনের বাসটি গত রবিবার রাত ১০ দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর আসা মাত্রই পিছন থেকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে গাড়ীতে আগুন ধরে যায়। এতে কোন যাত্রী হতাহত না হলেও তাড়াহুড়া  করে নামতে গিয়ে ৫ যাত্রী আহত হয়।
বাসের চালক মোঃ মানিক মিয়া বলেন, বাসের মধ্যে মাত্র ১০জন যাত্রী থাকায় তারা রক্ষা পেয়েছে। তিনি বলেন পেট্রোল বোমা হামলার কারনে গাড়ির প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচেছ।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ