,

ব্রাহ্মণনবাড়িয়ায় সুবর্ণ ট্রেনে ককটেল হামলা : যানবাহন ভাংচুর ,জনজীবন স্থবির

B Baria Mapফরহাদুল ইসলাম পারভেজ : টানা অবরোধ ও হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে বিএনপি’র নেতাকর্মীদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে  রবিবার পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অন্তত শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটে। ভাংচুর করা হয় ১৫টি যানবাহন। এতে শহরজুরে তীব্র উদ্বেগ উৎকণ্ঠ ও আতংক ছিড়িয়ে পড়ে। রবিবার সকালে ঢাকগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি রেলগেইট এলাকায় হরতালকারীরা কয়েকটি ককটেল ছুড়লে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। কালিবাড়ি মোড় ও রেল গেইট এবং কুমারশীল মোড়ে নিরাপত্তা দায়িত্বে থাকা টহল পুলিশের উপর ১২টি হাত বোমা ছুড়ে দুর্বত্তরা। দুপুরে শহরের কলেজ রোড, ডাক বাংলো মোড়, কাউতলী, কান্দিপাড়া, কালিবাড়ি মোড়, শিমরাইলকান্দি, পাওয়ার হাউজ রোড, টিএ রোড, বোর্ডিং মাঠ, টেংকের পাড় এলাকায় অর্ধশতাধিক হাত বোমার বিষ্ফোরণ ঘটে। এতে শহরের জনজীবন স্থবির হয়ে পড়ে। দ্রুত জনশুন্য হয়ে যায় শহরের পথঘাট। এদিকে, পুলিশের সাথে পাওয়ার হাউজ রোডে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি অটো রিক্সা ভাংচুর করে হরতালকারীরা। পুলিশ বিপুল সংখ্যক রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অন্যদিক, দায়িত্বপালন কালে পুলিশ লাইনের কনস্টেবল নং-১১১৩ আনিছ মিয়া (২৫) নিজের শর্টগানের গুলিতে গুরুতর আহত হয়। তাকে ব্রাহ্মণনবাড়িয়া সদর হসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে বাইপাস এলাকার মারকাস পাড়া রাস্তায় আগুন এবং হাত বোমার বিষ্ফোরণ ঘটিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এসময় বাস, অটোরিক্সা, সিএনজিসহ ১০ গাড়ি ভাংচুর করে এবং শেরপুর মাজার গেইট এলাকায় একটি যাত্রীবাহি বাসে পেট্রল বোমা ছুড়ে দুর্বত্তরা। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, শনিবার রাত থেকে এখন পর্যন্ত বিএনপি’র ১৬জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ