বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মাদরাসা ছাত্র অপহরণ ৬ দিনপর ২ অপহরণকারী গ্রেপ্তার

sarail pic-31.01.15= মাহবুব খান বাবুল : সরাইলের বায়েজিদ  মোস্তাকিম (১২) নামের মাদ্রাসার ছাত্রকে অপহরণের  ছয় দিন পর অপহরণকারী দলের দুই সদস্যকে  গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিকেল থেকে  অপহরণকারীদের দেয়া তথ্যের ভিত্তিতে শিশু  বায়েজিদকে উদ্ধার করার লক্ষে আখাউড়া  উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করছে পুলিশ।  অপহরণের পুরো দায় স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা।  বায়েজিদ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা  গ্রামের প্রবাসী রকিব মিয়ার ছেলে। সে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্টাপাড়া মারকাজুত তাহফিজ হাফেজিয়া মাদরাসার ছাত্র। পুলিশ ও বায়েজিদের পারিবারিক সূত্র জানায়,  গত সোমবার (২৬ জানুয়ারী) বিকালে বায়েজিদ নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে নানাবাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে সে অপহরণ হয়। রাত ১০ টায় অপরণকারাীরা মোবাইল ফোনে বিষয়টি তার পরিবারকে অবহিত করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের কথা মতো ২০ হাজার টাকা পরিশোধের ঠিক এক ঘন্টা পর ফের পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে। তখন অপহরণকারীরা জানায় টাকা দিতে ব্যর্থ হলে শিশুটিকে হত্যা করা হবে। মঙ্গলবারে শিশুর মা রোজিয়া বেগম বাদি হয়ে সরাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণকারীরা কখনো তাদের মুঠোফোন বন্ধ রাখে, আবার চালু করে। ফোন করলে শুধু টাকার কথা বলে। টাকা দিয়েও যখন শিশু বায়েজিদকে পাওয়ার সম্ভাবনা দেখছিল না। তখন অন্ধকার ও হতাশার সাগরে ভাসছিল পুরো পরিবার। সরজমিনে গিয়ে দেখা যায়, শোকে পাথর সবাই। গোটা বাড়িতে চলছে সুনসান নিরবতা। সকলের চোখে অশ্র“। চিৎকার করে কাঁদছে বৃদ্ধ দাদা। বারবার মূর্ছা যাচ্ছেন বায়েজিদের গর্ভধারিনী মা। গতকাল দুপুরে একটি বিকাশ নাম্বার দিয়ে মুক্তিপণ চায় অপহরণকারীরা। ফন্দি আটেন  এস আই আবদুল আলীম ও সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া। কৌশলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আগেই জেনে নেন বিকাশ নাম্বারটির অবস্থান। বিষয়টি ম্যাসেজের মাধ্যমে আগেই অবহিত করা হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামকে। তিনিও দিয়েছেন প্রযুক্তির সহযোগীতা। আখাউড়ার লাল বাজারের ক্লাসিক টেলিকম নামের ওই দোকানের মালিককে আগেই বলা হয়েছিল অপহরণকারীদের কথা। সব প্রস্তুতি সম্পন্ন করে সরাইল বিশ্বরোড মোড়ের বিকাশের মূল এজেন্ট থেকে ওই বিকাশ নাম্বারে ২৫ হাজার টাকা পাঠিয়ে তাদেরকে জানিয়ে দেয়া হয়। ২৫ হাজার টাকা উত্তোলনের জন্য দ্রুত ওই দোকানে ঢুকে অপহরণকারী দলের দুই সদস্য। দোকানের মালিক ও পূর্ব থেকে ওত পেতে থাকা যুবকরা তাদেরকে ধরে ফেলে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অপহরণকারীদের গনপিঠুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত দুই অপহরণকারী হলো- সরাইল সদরের সৈয়দটুলা গ্রামের রাকিব মিয়ার ছেলে আবদুল হৃদয় (২০) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের খা বাড়ির বাবুল খার ছেলে পলক (২১) ওরফে বাবু। আখাউড়া থানা পুলিশের কাছে বায়েজিদকে অপহরণের দায় স্বীকার করেছে তারা। দিয়েছে সিন্ডিকেটের পাঁচ সদস্যের তথ্য। বায়েজিদ রয়েছে সুহিলপুরের শুভ (২১) নামের আরেক যুবকের হেফাজতে। আখাউড়া থানার এস আই আজহার প্রথম দফা দেবগ্রামে অভিযান চালিয়ে বায়েজিদকে পাননি। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই  আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া ও সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদের যৌথ নেতৃত্বে অভিযান চালিয়ে শিশু বায়েজিদকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গতঃ সম্প্রতি সরাইলে অপহরণের ঘটনা উলে¬খযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ মাসে গোটা সরাইলে ১২টি অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুল ও মাদ্রাসার ছাত্রই বেশী। সরাইল থানার ওসি মো.আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশুটিকে জীবিত উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করছি। অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।