,

আখাউড়ায় ব্যবসায়ির উপর সন্ত্রাসী হামলা

hমহিছুজ্জামান কাজল : আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে দোকানে ঢুকে দুই ব্যবসায়িকে মারধর করা হয়েছে। এর মধ্যে আহত বিশ্বজিৎ পাল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর আগে শুক্রবার রাতে ওই ব্যবসায়িদের রাধানগরের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর এলাকার রাধানগরের বাসিন্দা অসীম পালকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিত একই এলাকার মুরাদ মিয়ার ছেলে সুজন। শুক্রবার রাতে অসীম পালের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভেঙ্গে ফেলা হয়। শনিবার তিনি বিষয়টি এলাকার লোকজনকে অবহিত করলে ক্ষিপ্ত হয় সুজন। শনিবার দুপুরে সে দেশীয় অস্ত্র নিয়ে দলবলসহ অসীম পাল ও তাঁর ভাই বিশ্বজিৎ পালের দোকানে হানা দেয়। হামলায় গুরুতর আহত বিশ্বজিৎ পাল আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, বাজার কমিটির নেতৃবৃন্দ সেখানে ছুটে আসেন। 
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ওই ব্যবসায়ির লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ