,

মুখের দুর্গন্ধ খুব সহজেই দূর করবে যে খাবারগুলো

bad-breath-solutions1লাইফস্টাইল ডেস্ক : মুখের দুর্গন্ধ অনেক বিব্রতকর একটি সমস্যা। অনেকেই এই সমস্যায় পড়ে থাকেন। মুখে দুর্গন্ধ হলেই যে তিনি দাঁত ব্রাশ করেন না, তা কিন্তু নয়। অনেককেই নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লস করার পরও মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগতে হয়। কারণ মুখে দুর্গন্ধ হওয়ার অন্যতম কারণ ব্যাকটেরিয়া। দাঁত ব্রাশ ও ফ্লস করার পরও যদি মুখে ব্যাকটেরিয়া রয়ে যায় বা নতুন করে ব্যাকটেরিয়া জন্মায় তাহলেই মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। কিন্তু আপনি জানেন কি এই মুখের দুর্গন্ধের বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কিছু খাবারের মাধ্যমে? অবাক হলেও এটি সত্যি। চলুন তবে চিনে নেয়া যাক মুখের দুর্গন্ধ দূরকারী এই উপকারী খাবারগুলোকে।

১) চীজ ও দই
চীজ এবং দই মুখের ভেতরের খাবারের কারণে উৎপন্ন হওয়া অ্যাসিড দূর করতে সহায়তা করে যা মুখে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী। তাই খাবার পর ১ টুকরো চীজ বা ১ বাটি দই খেয়ে নিলে মুখের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সহজেই।

২) কাঁচা ফল ও সবজি
কাঁচা ফল ও সবজি যেমন আপেল, গাজর, সেলেরি ইত্যাদি মুখের ভেতরের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংস করতে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও কাঁচা ফল ও সবজি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা দূর করে দাঁত পরিষ্কার রাখতে সহায়তা করে। এতে করে মুখের দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায়।

৩) পানি
আমাদের মুখের ভেতরটা যখন শুকিয়ে যায় তখন ব্যাকটেরিয়া উৎপন্ন হতে থাকে যা মুখের দুর্গন্ধ হওয়া জন্য দায়ী। সেকারণে মুখের ভেতরটা হাইড্রেট রাখা অনেক বেশি জরুরী। আর তাই পানি পানের বিকল্প নেই। খানিকক্ষণ পরপর পানি পান করে নিন। এতে করে স্বাস্থ্যও ভালো থাকবে এবং মুখ দুর্গন্ধ হওয়া থেকে মুক্তি পাবেন।

৪) চিনি ছাড়া ক্যান্ডি ও চুইংগাম
যে কোনো ধরনের খাদ্য যা মুখের ভেতরে সালিভার প্রবাহ ঘটায় তা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়ক। চিনি ছাড়া ক্যান্ডি ও চুইংগাম খেলে মুখের ভেতরের সালিভার প্রবাহ বাড়ে। এতে করে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। ফলে মুখ দুর্গন্ধ হয় না।

৫) লবণ
লবণের রয়েছে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা। তাই যখন মনে হবে মুখে দুর্গন্ধের সমস্যা হচ্ছে তখনই সামান্য লবণ গরম পানি দিয়ে গার্গল করে নিন। মুখের দুর্গন্ধ দূর হবে নিমেষেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ