,

ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল

mirza fakhrul-jugantor_213410ডেস্ক রির্পোট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে।
ডিবি কার্যালয়ের গেটে অবস্থানরত মির্জা ফখরুলের আত্মীয় মশিউর রহমান জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার সকাল সাড়ে ১০টায় মির্জা ফখরুলকে নিয়ে পুলিশ মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ের দিকে রওনা হয়। কাশিমপুর-২ কারাগারের জেলার নাসির আহমেদ জানান, পল্টন থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুলকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ মঙ্গলবার এ রিমান্ডের আদেশ দেন।
এর পর ওই দিন মির্জা ফখরুলকে আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ২৯ ডিসেম্বর পল্টন থানার এসআই আব্দুল মালিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা