,

শ্রীলঙ্কার হার চাইবে বাংলাদেশ

untitled-3_181934ক্রীড়া ডেস্ক : ইদানীংকালে বাংলাদেশ দল মাঠে খেলে নিজেদের ভাগ্য তৈরি করতে পারে না। তাকিয়ে থাকে অন্য ম্যাচের হিসাব-নিকাশের দিকে। বঙ্গবন্ধু গোল্ডকাপেও প্রথম ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে হেরে বাংলাদেশ তাকিয়ে আছে মালয়েশিয়া-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। তাদের প্রত্যাশা, শ্রীলঙ্কার হার আর সেটা হলেই বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সুযোগটা থাকে খুব ভালোভাবে। তাদের খুশি করার মতোই কথা বলেছেন শ্রীলঙ্কার সার্বিয়ান কোচ কথা শুনে। তাদের উদ্দীপ্ত হওয়ার মতো খবর দিয়েছেন নিকোলা কাভাজোভিচ, ‘আমার ক্যারিয়ারে প্রথমবারের মতোই প্রতিপক্ষকে বিশ্লেষণ না করেই এখানে খেলতে এসেছি। এখানে এসেছি আমরা কোনো লক্ষ্য ছাড়াই। এ মুহূর্তে আমরা মালয়েশিয়া ও বাংলাদেশের সঙ্গে লড়াই করতে পারব না। কারণ এখানে (ছয় দলের মধ্যে) শ্রীলঙ্কাই একমাত্র দল, যাদের বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফ খেলতে হবে। এ জন্যই ট্রেনিং চলছিল এবং এটা তাদের রিকভারির সময়। মালয়েশিয়ার বিপক্ষে জিতলে সেটা হবে মিরকাল।’ লঙ্কানদের লক্ষ্যহীন হয়ে খেলতে আসার কথায় বাংলাদেশের আশা জেগে ওঠে। তবে শ্রীলঙ্কার ওই সার্বিয়ান কোচের এভাবে আত্মসমর্পণ করাটা এক রকম বিস্ময়কর। এর মধ্যে তিনি কিছু গোপন করছেন না তো! করলেও মালয়েশিয়ান কোচ রাজিপ ইসমাইল এ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও ভালো পারফরম্যান্স ধরে রাখা জরুরি। কারণ আমরা শ্রীলঙ্কা সম্পর্কে তেমন কিছু জানি না, তাদের খেলাও দেখিনি।’ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে হারিয়ে মালয়েশিয়া টানা দ্বিতীয় জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠতে চায়। সেটা হলেই বাংলাদেশের গ্রুপ রানার্সআপ হওয়ার দুয়ার খুলে যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা