,

শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনী

ig-1420001238_59934ডেস্ক রির্পোট : আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শিক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। প্রয়োজনে সর্বাত্মক শক্তি প্রয়োগ করা হবে বলে তিনি জানান। 

আজ শনিবার রাজধানীর পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় তিনি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ জনগণসহ সব রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান।

আইজিপি বলেন, সরকার যদি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আমরা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করবো।

তিনি বলেন, পরীক্ষার্থীদের সব ধরনের নিরাপত্ত‍া দেওয়া হবে। পরীক্ষা চলাকালে পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার ও র‌্যাব সদস্যরা নিয়োজিত থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে।

এসময় হরতাল-অবরোধ প্রত্যাহারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ