,

ফলোআপ— নাসিরনগরে সালিসকারক খুনের ঘটনায় গ্রেপ্তার-২

folo-upমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হীরা মিয়া (৫০) নামের এক সালিসকারক ও ইটভাটার সর্দার খুনের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। চিহ্নিত হয়েছে খুনি চক্র। হিরা মিয়ার বড় ভাই সাবেক ইউপি সদস্য জজ মিয়া (৫৫) বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার নেপথ্যে নানান কাহিনী বেরিয়ে আসছে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, হিরা মিয়া ছিলেন গোকর্ণ গ্রামের একজন ভাল সালিসকারক। তার জন্য দূর্নীতি পরায়ন সালিসকারকদের সমস্যা হত। তাই হিরা মিয়া স্থানীয় অনেক সর্দারের ছিলেন চক্ষুশুল। সেই সাথে তিনি ইটভাটার লেবার সর্দার ছিলেন। গত বছর ইটভাটার শ্রমিক একই গ্রামের বাসিন্ধা ফারুকের সাথে হিরা মিয়ার দ্বন্ধ হয়েছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি নিস্পত্তি করে দিয়েছিলেন। গত বৃহস্পতিবার রাতে হিরা মিয়াকে মুঠোফোনে ফোন করে বাড়ি নিয়ে যায়। ওই রাতে আর বাড়ি ফিরেননি তিনি। চিন্তায় পড়ে যায় বাড়ির লোকজন। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাঁর সন্ধান  পায়নি পরিবারের লোকজন। গভীর রাতে কুন্ডা বেরিবাঁধ এলাকায় হিরা মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুশিকে জানায় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরের দিন (শুক্রবার) ভোর পাঁচটার দিকে হিরা মিয়ার পড়নের জ্যাকেট ও মাফলারটি ফারুকের মা আবেদা বেগমের (৫৫) কাছে জমা দেন আলফাত আলীর ছেলে আওয়াল মিয়া (৩৫) নামের এক যুবক। বর্তমানে পলাতক রয়েছে সে। শুক্রবার সকালে জনতা ধাওয়া করে গোকর্ণ পশ্চিম পাড়ার লুদু মিয়ার ছেলে ইব্রাহিম (৩২) কে ধরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে মাফুজ আলীর ছেলে ফারক (২৬) কে গ্রেপ্তার করে। নিহত হিরা মিয়ার ছোট ভাই মোহন মিয়া জানান, পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফোন করে নিয়ে পরিকল্পিত ভাবে আমার ভাইকে হত্যা করেছে ইব্রাহিম, ফারুক ও আওয়াল গংরা। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ শাখাওয়াত হোসেন এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পক্রিয়া শুরু করা হবে।    


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ