,

সরাইলে মাদ্রারাসা ছাত্র অপহরণ, ৫ দিনেও উদ্ধার হয়নি : ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

opohoron udderমাহবুব খান বাবুল : সরাইলে বায়েজিদ মিয়া (১২) নামের মাদ্রাসার এক ছাত্রকে অপহরণের শিকার হয়েছে। অপহরণের পর অপহরণকারীরা তার পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। গত সোমবার বিকালে উপজেলা সদর থেকে তাকে অপহরণ করা হয়েছে। পাঁচ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি শিশুটি। বায়েজিদ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের রাকিব মিয়ার ছেলে। সে কুট্টাপাড়া মারকাজুত তাহফিজ হাফেজিয়া মাদরাসার ছাত্র। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকালে বায়েজিদ বাড়ি থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে নানাবাড়িতে যাওয়ার জন্য নিজবাড়ি থেকে বের হয়। রাত ১০ টার অপরণকারাীরা মোবাইল ফোনে বিষয়টি তার পরিবারকে অবহিত করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের কথা মতো ২০ হাজার টাকা পরিশোধের ঠিক এক ঘন্টা পর পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে। তখন অপহরণকারীরা জানায় টাকা দিতে ব্যর্থ হলে শিশুটিতে হত্যা করা হবে। মঙ্গলবারে শিশুর মা রোজিয়া বেগম বাদি হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ শুক্রবার সকালে শাহ আলম (২৮) নামের এক যুবককে আটক করেছে। শাহআলম আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের বাসিন্দা। তিনি গ্রামে বিকাশেরে ব্যাবসার সাথে জড়িত রয়েছেন। তাঁর এজেন্ট থেকেই অপহরণকারীরা ২০ হাজার টাকা উত্তোলন করেছে। প্রসঙ্গতঃ সম্প্রতি সরাইলে অপহরণের ঘটনা উলে¬খযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ মাসে গোটা সরাইলে ১২টি অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুল ও মাদ্রাসার ছাত্রই বেশী। সরাইল থানার ওসি মো.আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশুটিকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর