বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির নির্বাচন বিএনপি পেয়েছে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদ

Mannan PresidentTariqul-Gen Sec.

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ন কয়েকটি পদে বিএনপি সমর্থিত প্যানেলের জয় হয়েছে। মোট ১১ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৭ টি পদে জয় পেয়েছে এই দলের প্রার্থীরা। আর আওয়ামীলীগ পেয়েছে  ৪ টি পদ। বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে একটানা ৫ টা পর্যন্ত  ভোট গ্রহন চলে। ভোট গননা শেষে  রাত ১১ টায় ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবি শাহাদাত হোসেন। ঘোষিত ফলাফল অনুসারে 
সমিতির ১১টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটিতে বিজয়ী হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকসহ চারটিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ-সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল।
আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে শরীফ উদ্দিন সরকার কল্যান ও সাংস্কৃতিক সম্পাদক, সদস্য পদে নাজমুল হক, শাহ পরান, আরিফ খান বিজয়ী হন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরম প্যানেল থেকে সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি ইউনুছ মিয়া, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান রুমা, সম্পাদক  প্রশাসন ইসহাক মিয়া, সম্পাদক লাইব্রেরী মো: শামীম আহম্মদ, সম্পাদক অডিটর আবুল বাশার চৌধুরী সাধন ও সদস্য পদে তারিকুল ইসলাম তারেক নির্বাচিত হন। সভাপতি পদে আবদুল মান্নান আওয়ামীলীগের মো: সারোয়ার-ই-আলমকে ২১ ভোটে হারিয়ে বিজয়ী হন। তিনি পেয়েছেন ২১৭ ভোট। আর মো: সারোয়ার-ই-আলম পেয়েছেন ১৯৬ ভোট। বড় ব্যবধানে জয় পেয়েছেন সাধারণ সম্পাদক পদে তারিকুল ইসলাম খান রুমা। তিনি পেয়েছেন ২৪২ ভোট। তার প্রতিদ্বন্ধি এ কে মো: আবদুল হাই পেয়েছেন ১৬৭ ভোট। রুমা তার চেয়ে ৭৫ ভোট বেশী পেয়েছেন। এই ফলাফলে উচ্ছসিত বিএনপি সমর্থক আইনজীবিরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা জানান, সাবেক পিপি শফিকুল ইসলামসহ তাদের ৬ জন আইনজীবি জেল রয়েছেন। গ্রেফতার হওয়ার ভয়ে ভোট দিতে আসেননি আরো দু-জন সদস্য। অসুস্থ এবং দেশের বাইরে থাকায় আরো কয়েকজন সদস্য ভোট দিতে আসেননি। তারা আরো বলেন এই পরিস্থিতিতে রেকর্ড ফলাফল হয়েছে। এরআগের নির্বাচনগুলোয় এতো বেশী পদ পাওয়া যায়নি। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুই প্যানেলে ভাগ হয়েছে। এবারই প্রথম একত্রে এ দুটি পদ পেল বিএনপি সমর্থিত প্যানেল। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলের ১৯ জন প্রার্থী ১১টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করেন। এতে ৪৩৪ জন ভোটারের মধ্যে ৪১৫ জন ভোট প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে