,

ব্যক্তিগত সহকারী বানাচ্ছেন বিল গেটস

7ea7976e6777db76d129394a9e8881b5-windows_10_cortanaআন্তর্জাতিক ডেস্ক : মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ‘পার্সোনাল এজেন্ট’ বা ব্যক্তিগত সহকারী তৈরিতে কাজ করছেন। সম্প্রতি মাইক্রোসফটের হয়ে নতুন এই প্রকল্পে কাজের কথা নিশ্চিত করেছেন তিনি। 

বিল গেটস যখন মাইক্রোসফট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়ে ‘প্রযুক্তি পরামর্শক’ পদটি গ্রহণ করেন তখনই মাইক্রোসফটের হয়ে কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এত দিন বিভিন্ন পণ্যের রিভিউ এবং মাইক্রোসফট সংক্রান্ত আলোচনা নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু এবারে তাঁর গোপন প্রকল্পের কথা নিজেই ফাঁস করলেন তিনি। 

২৮ ফেব্রুয়ারি রেডিটে আস্ক মি এনিথিং নামের একটি সাইটে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গেটস। সেখানে তিনি তাঁর বর্তমান প্রকল্প নিয়ে কথা বলেন। 

কী এই পার্সোনাল এজেন্ট? গেটস বলেন, ‘পার্সোনাল এজেন্ট বা ব্যক্তিগত সহকারী হবে ব্যক্তিগত বুদ্ধিমান কম্পিউটিং সফটওয়্যার যে সবকিছু মনে রাখতে পারবে এবং প্রয়োজনে তথ্য দিয়ে বা বিভিন্নভাবে সাহায্য করতে পারবে। সব ধরনের যন্ত্রেই এই বুদ্ধিমান সফটওয়্যার ব্যবহার করা যাবে। ’ 

বর্তমানে কর্টানা নামে অবশ্য এ ধরনের একটি প্রযুক্তি মাইক্রোসফটের রয়েছে। অবশ্য প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, কর্টানার চেয়ে উন্নত কোনো সফটওয়্যার তৈরি করতে পারে মাইক্রোসফট যা বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ