বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ এর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

rastoবিজয়নগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমবায় নেতা ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ এর নামাজের জানাজা ও দাফন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর জেলা ঈদগাহ ময়দানে মরহুমের ২য় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন মরহুমের নাতী বাকারা উদ্দিন আহমেদ রাব্বি। জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আমানুল হক সেন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, জেলা যুবলীগের সভাপতি এড. মাহবুবুল আলম খোকন ও মরহুমের ভাগিনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান হাজী সৈয়দ এমরানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও সৈয়দ মোস্তাফিজুর রহমান নোমান প্রমুখ। জানাজার পূর্বে মরহুমের পুত্র তানভীর ওসমান জনি মরহুম পিতার পক্ষ থেকে সকলের নিকট ভুলত্রুটির ক্ষমা প্রার্থনা ও দোয়া কামনা করেন।
পরে মরহুমের লাশ বিজয়নগরের চাউড়ায় নিয়ে যাওয়া হয়। বাদ আছর কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর ৩য় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন  মরহুমের নাতী দৌলতবাড়ীর দরবার শরীফের গদ্দিনাশীন পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।
জানাজার পূর্বে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইয়া, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান  বশিরুল্লাহ জরু, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রব,  বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান আল মামুন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তারা মিয়া ও মরহুমের ভাগিনা হাজী সৈয়দ এমরানুর রেজা। জানাজা শুরুর পূর্বে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইয়ার নেতৃত্বে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে