,

কি দোষ ছিল নবজাতকের!

new lasn las

কি অপরাধ ছিল ফুটফুটে এই নবজাতকের। পৃথিবীর স্বাদ না পাওয়ার আগেই তাকে চলে যেতে হলো না ফেরার দেশে। একজন মা তার সন্তানকে ১০ মাস ১০দিন গর্ভে ধারণ করেন এবং সেই সন্তান ভূমিষ্ঠ হয়। এরপর সন্তানকে পরম মমতায় লালন পালন করেন। কিন্তু কি অপরাধে এ নবজাতকে ড্রেনের পানিতে ফেলে দিলো তার পরিবার। কেন ঘটলো এই নির্মমতা লাশ দেখতে আসা সকলের মনে একই প্রশ্ন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই আশুগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকার বিদ্যুৎ কেন্দ্রের ডিসচার্জ চ্যানেলের পানিতে ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী। বেলা ১২টার দিকে পানি কমে গেলে লাশটি আটকে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। কন্যা নবজাতক শিশুটিকে তার পরিবার কেন এ অমানবিক কাজটি করলো তাই এখন প্রশ্নবৃদ্ধ।
মনির হোসেন নামে এক যুবক জানান, কে বা কারা নবজাতককে জন্মের পর নবজাতকে ড্রেনের পানিতে ফেলে দেয়। পরে শহরের পশ্চিমবাজার এলাকার ব্রীজের আটকে যায় নবজাতকে লাশটির। যে ব্যাক্তি এ অমানবিক কাজটি করেছে তা খুবই দুঃখজনক।
আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান সরকার বলেন, যে এই নির্মাম এ কাজটি করেছে তা অত্যান্ত দুঃখজনক। নবজাতকের লাশটি দেখার পর থেকে খুবই খারাপ লাগছে।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক ইদ্রিস জানান, নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। পরে নবজাতক শিশুটির লাশ দাফন করার ব্যবস্থা করা হচ্ছে

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ