,

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সেবিকাদের দুই ঘন্টা কর্মবিরতি

download (2)মহিছুজ্জামান কাজল : ২৫০ শষ্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে  এক সেবিকাকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় বুধবারও সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন হাসপাতালের কর্মরত সেবিকারা।
কর্মবিরতি শেষে সেবিকারা হাসপাতালের তত্ত্বাবধায়ক আকবর হোসেন চৌধুরীর কাছে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার  করার দাবি জানান এবং  কাল বৃহস্পতিবার সকালে দুই ঘন্টা কর্ম বিরতি পালন করার ঘোষনা দেন। এদিকে সেবিকাদের কর্মবিরতির কারনে চিকিৎসা সেবা ব্যাহত হয়।
এ ব্যাপারে হাসপাতালের সুপারভাইজার শংকরী রানী কর্মকার জানান, দ্রুত জড়িতদের গ্রেপ্তার না করা হলে তারা  বৃহস্পতিবার  সকালে আরো দুই ঘন্টা কর্মবিরতি পালন করবেন।
এ ব্যাপারে  জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আকবর হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি সেবিকাদের দুই ঘন্টা কর্মবিরতি পালনের কথা স্বীকার করে বলেন, কর্মবিরতি চললেও জরুরী বিভাগে তারা সেবা প্রদান করছেন। 
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। 
উল্লে¬খ্য, গত সোমবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্ব পালনকালে সিনিয়র সেবিকা মর্জিনা বেগম শারিরীকভাবে লাঞ্চিত করে রোগীর এক আত্মীয়। এ ঘটনার প্রতিবাদে সেবিকারা গত মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ