,

গ্রেনেড হামলার মামলা ৬ মাসের মধ্যেই নিষ্পত্তি : সুরঞ্জিত

suronjit-ডেস্ক রির্পোট : চাঞ্চল্যকর ২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলা আগামী ৬ মাসের মধ্যেই নিষ্পত্ত হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।

বুধবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এ তিনি সভাপতি এসব কথা বলেন।এরআগে সকালে জাতীয় সংসদ ভবনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, চাঞ্চ্যকর এর মামলাটি রায় দেখার জন্য মানুষ অধির আগ্রহে আছেন। তাই আমরা মন্ত্রণালয়কে বলেছি যতদ্রুত সম্ভব এ মামলার নিষ্পত্তি করতে হবে। এ বিষয়ে সংসদীয় কমিটিকে আইন মন্ত্রী আশ্বস্থ করেছেন আগামী ৬ মাসের মধ্যে মামলার নিষ্পত্তি হবে।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, এর আগেও বলেছি চাঞ্চল্যকর গেনেড হামলা মামলা নিয়ে আর অপেক্ষা নয়। যতদ্রুত সম্ভব এর রায় দিতে হবে।

তিনি বলেন, গ্রেনেড হামলা মামলার প্রসিকিউটরদের বসার যায়গা ছিলো না তা করা হয়েছে।এছাড়া অন্যান্য অবকাঠামোগত সমস্যার সমাধান হয়েছে।

সভাপতি বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে এ কমিশনের চেয়ারম্যানকে ডাকা হয়েছিল। আমরা তার কাজের বিষয়ে জানতে চেয়েছি। তাদেরও একটা জবাবদিহিতা থাকা দরকার।

কমিটিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, প্রয়োজনীয় জনবল ও অর্থিক সংকটের কারণের এ সংস্থা কাঙ্খিত সেবা দিতে পারছে না। মাত্র ২৮ জন জনবল দিয়ে চলছে এ কমিশন। তাই প্রয়োজনীয় জনবল ও আর্থিক দৈন্যতার দূর করার জন্য কমিটির সহায়তা চেয়েছে মানবাধিকার কমিশন।

এছাড়া মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান কমিটিকে জানিয়েছেন চলমান সহিংসতা ও সন্ত্রাসি কর্মকান্ডের প্রতিবাদের আগামী শনিবার একটি শান্তির র্যা লি করবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা