বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্কের ব্যাপারে ৬টি মজার তথ্য বিয়ের আগেই জেনে রাখা জরুরী

hjfhgলাইফস্টাইল ডেস্ক : জন্ম ও মৃত্যুর পর বিয়েটাই আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। আপনিও কি বিয়ে করবো করবো ভাবছেন? কিংবা সদ্য সেরে ফেলেছেন বিয়ের পালা? তাহলে অবশ্যই জেনে রাখুন কিছু মজার তথ্য। না, এগুলো আমরা বলছি না, নানান সময়ে বিভিন্ন গবেষণায় বের হয়ে এসেছে এসব। জানিয়েছেন নামজাদা মনঃচিকিৎসকরাও। চলুন জানি, তারা কী বলছেন।

১) বিয়ে কমপক্ষে ২৩ বছর পার করেই করুন
২০১৪ সালে University of Pennsylvania-র একটি রিসার্চে দেখা যায়, যেসব আমেরিকান তরুণ-তরুণীরা ১৮ এর পর ও ২৩ এর আগে বিয়ে করেছেন তাঁদের মাঝে ডিভোর্সের হার প্রায় ৬০%। অন্যদিকে যারা ২৩ এর পর বিয়ে করেছেন, তাঁদের মাঝে ডিভোর্সের হার ৩০%। অর্থাৎ প্রায় অর্ধেক। বিষয়টি আর কিছুই নয়, মানসিক পরিপক্কতা আসার। তবে হ্যাঁ, খুব বেশি বয়সে বিয়ে করাও কিন্তু ভালো নয়!

২) তীব্র ভালোবাসার আয়ু মাত্র ১ বছর!
না, এটাও আমরা বলছি না। ২০০৫ সালে University of Pavia in Italy-র একটি গবেষণায় দেখা যায় এই তথ্য। দারুণ উচ্ছসিত, পাগলের মত ভালোবাসার আয়ু মাত্র এক বছর। তাই কাউকে বিয়ে করার আগে অন্তত ১ বছর প্রেমটা সেরেই নিন। এর পরেও ভালোবাসা অটুট থাকলে বুঝবেন তাঁকে সত্যিই ভালোবাসেন আপনি।

৩) বিয়ের পরই নিজের অস্তিত্বের আসল অনুভবটা হবে
হ্যাঁ, প্রেম করার সময়ে পরস্পরের ভালো লাগা ও মন্দ লাগা গুলো মিলেমিশে একাকার হয়ে যায়। মনে হয় আমরা দুজন মিলেই বুঝি একজন। কিন্তু বিয়ের পর ক্রমশ ধাপে ধাপে নিজেকে আলাদা একজন মানুষ হিসাবে অনুধাবন করতে পারবেন। নিজের প্রতিটি ভালো লাগা-মন্দ লাগা এমন ভাবে প্রকট হয়ে ধরা দেবে যা আগে কখনো হয়নি।

৪) সঙ্গীর সাফল্যে খুশি হতে পারলে সম্পর্ক হয় মধুর
এই ব্যাপারটি একাধিক গবেষণা নিশ্চিত করেছে যে যারা নিজের সঙ্গীর সাফল্যে খুশি থাকেন, অর্থাৎ নিজের ইগো বা ঈর্ষাকে সম্পর্কের মাঝে আসতে দেন না এবং সঙ্গীকে এতটা আপন মনে করেন যে তার সাফল্যকে নিজের সাফল্য মনে করেন, তাঁদের দাম্পত্য মধুর ও দীর্ঘস্থায়ী হয়।

৫) বেস্ট ফ্রেন্ডদের মাঝে বিয়ে সবচাইতে বেশি সুখের হয়
২০১৪ সালে National Bureau of Economic Research এর গবেষণায় বের হয়ে আসে একই চমকপ্রদ তথ্য। দেখা যায় যে ঘনিষ্ঠ বন্ধু বা বেস্ট ফ্রেন্ডদের মাঝে বিয়ে হলে সম্পর্কে সহজ ও সারল্য থাকে, ভালো থাকার অনুপাত বাড়ে। নিঃসন্দেহে সেটা একটা চমৎকার দাম্পত্যের দিকে নিয়ে যায়। জীবনে ভারসাম্য ধরে রাখতে মূল চাবিকাঠি হিসাবে কাজ করে বন্ধুত্ব।

৬) বয়সে যত কাছাকাছি, ডিভোর্স হবার হার তত কম
আমাদের সমাজে প্রচলিত আছে যে স্বামী-স্ত্রীর মাঝে অনেকটা বয়সের পার্থক্য থাকলে তবেই তারা সুখী হতে পারেন। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। বিজ্ঞান জানাচ্ছে, বর ও কনের বয়স যতটা বেশি কাছাকাছি হবে, তাঁদের মাঝে ডিভোর্সের হার ততটাই কম ও সুখী দাম্পত্যের হার বেশি! সাম্প্রতিক একটি রিসার্চে ৩০০০ বিবাহিত ও ডিভোর্সড আমেরিকান দম্পতির ওপরে জরিপ চালিয়ে দেখা যায় যে কাছাকাছি বয়সের মাঝে অসুখী দাম্পত্যের হার মাত্র ৩%, ৫ বছরের পার্থক্য হলে ১৮% ও ১০ বছরের পার্থক্যে সেটা বেড়ে দাঁড়ায় ৩৯% এ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা