,

পপির প্রতিশোধ!

9461b3f2c84c9046346cfd5bce38710d-9ডেস্ক রির্পোট : ছবি দেখলেই বোঝা যায়, নিজের লুকে পরিবর্তন এনেছেন পপি। জানিয়েছেন, যত দিন চলচ্চিত্রে অভিনয় করবেন, তত দিন নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য চেষ্টা করে যাবেন।

বেশ কিছু সময় চলচ্চিত্র থেকে যেন হারিয়ে গিয়েছিলেন পপি। যখন ফিরলেন, তখন ব্যায়াম করে, ডায়েট করে, জগিং করে নিজেকে আরও বেশি সজীব করে তুললেন। পপি কিন্তু মনেই করেন না যে দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত ছিলেন তিনি। তাঁর ভাষায়, ‘গল্প পছন্দ হয়নি বলে বেশি কাজ করা হয়নি। এর মধ্যে দু-একটি পছন্দের গল্পে কাজ করেছি।’

গার্মেন্টস কন্যা ও চার অক্ষরের ভালোবাসা ছবি দুটি মুক্তির পর ঢাকার চলচ্চিত্রে নতুন করে জেগে ওঠার আভাস মিলছে পপির। এরই মধ্যে আরও চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। একটি ছবির নামই কেবল জানালেন আমাদের—প্রতিশোধ। অন্য ছবিগুলোর গল্প শুনেই চুক্তিবদ্ধ হয়েছেন, ছবিগুলোর নাম ঠিক হয়নি এখনো।

প্রতিশোধ ছবিটি নিয়ে পপি বেশ রোমাঞ্চিত। নারীপ্রধান গল্পটি অ্যাকশন ধাঁচের। এখনই ছবির পরিচালকের নাম বলতে চাননি তিনি। তাঁর যুক্তি, ‘অনেক সময় দেখা যায়, শুটিংয়ের আগে সবকিছু জানাজানি হয়ে গেলে কাজের ক্ষেত্রে সমস্যা হয়। এমনকি ছবির শিল্পীও পরিবর্তন হয়ে যায়। আগে শুটিং শুরু হোক, তখন সব বলব।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর