,

ফেসবুকের উপর সাইবার আক্রমণ: লাইভ ডাটা

facebbbbbbbbbbbbbbbbb২৭ জানুয়ারি ২০১৫: বিভিন্ন সময়ে লাইভ ডাটা ক্যাপচার
আক্রমণ: দুপুর ২:৪০ মি. (বাংলাদেশ সময়) – স্বাভাবিক হয়ে আসে আক্রমণ

গ্রাফিক্স থেকে দেখা যাচ্ছে, মূলত চীন থেকে যুক্তরাস্ট্রের বিভিন্ন সার্ভারে আক্রমণ চালানো হয়।

এই আক্রমণের লাইভ তথ্য দেখার জন্য ভিজিট করুন:http://map.ipviking.com

তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১২টার পর থেকে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (DDoS)-এর আক্রমণের শিকার হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিশ্বের বেশ কয়েকটি ওয়েবসাইট। ফলে এই সাইটগুলোতে ব্যবহারকারীরা লগইন করতে পারছেন না। এবং ক্ষেত্র বিশেষে, লগইন স্ক্রিন বা মূল পেজ আসছে না।

দুপুর সাড়ে ১২টা থেকে ফেসবুকে হঠাৎ করেই লগইন ফেইল্ড দেখাতে শুরু করে। এবং অ্যাকাউন্ট ‘সাময়িকভাবে বন্ধ’ দেখাতে শুরু করে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ফেসবুকে লগইন করতে না পারার অভিযোগ জানিয়েছেন বেশ কিছু ব্যবহারকারী।

এর আগে সরকার ফেসবুক বন্ধ করে দিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে বিটিআরসি’র সাথে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির সচিব মো. সারওয়ার আলম বলেন, বিটিআরসি এধরণের কোনো পদক্ষেপ নেয়নি। এটা ফেসবুকের নিজস্ব সমস্যা হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু নিশ্চিত করেছেন, সরকারিভাবে ফেসবুক বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়নি বিটিআরসিকে। এবং সেই সাথে তিনি নিজে ও তার পাশে বসা সহকারী ফেসবুকে লগইন করতে পারছেন বলেও জানান এসময়।

প্রসঙ্গত, বিটিআরসি এধরণের কোনো পদক্ষেপ নিজে থেকে নেয় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ গেলেই বিটিআরসি এমন পদক্ষেপ নিয়ে থাকে।

উল্লেখ্য, পৃথিবীর অন্যান্য দেশেও এই সময়ের জন্য ফেসবুক এক্সেস করা যাচ্ছিল না। তবে দুপুর ১টা ১০ মি. (বাংলাদেশ সময়)-এর পর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে মনে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ