,

সরাইলে কুখ্যাত অটোরিকশা ছিনতাইকারী গোয়াছ গ্রেপ্তার

Grafterমাহবুব খান বাবুল : সরাইলের কুখ্যাত সিএনজি অটোরিকশা ছিনতাইকারী গোয়াছ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে তেরকান্দা গ্রামের বিলের পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরাইল থানায় অর্ধডজনেরও অধিক ছিনতাই মামলা রয়েছে। পুলিশ জানায়, চিহ্নিত ও তালিকাভুক্ত অটোরিকশা ছিনতাইকারী গোয়াছ নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আন্নর আলীর ছেলে। পুলিশি গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছে। গোয়াছ সরাইল সহ দেশের বিভিন্ন স্থানে অটোরিকশা ছিনতাই দলের সক্রিয় সদস্য। শুধু সরাইল থানায় তার বিরুদ্ধে অর্ধডজনের অধিক সিএনজি ছিনতাইয়ের মামলা রয়েছে। রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এস আই আবদুল আলীম তেরকান্দা গ্রামের অভিযান চালিয়ে বিলের পাড়ের নির্জন এক বাড়ি থেকে গোয়াছকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গোয়াছ গ্রেপ্তারের খবরে স্থানীয় সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা স্বস্থ্যির নিঃশ্বাস ফেলেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ গোয়াছকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর