,

আরো ৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

image_179757.police bangladesh1ডেস্ক রির্পোট : পুলিশ প্রশাসনে আরো ৫০ হাজার পুলিশ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। সচিবলায়ে বিভিন্ন মন্ত্রণালয় নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপর্যাপ্ত। এ কারণে দ্রুত ৫০ হাজার পুলিশ নিয়োগের কাজ শেষ করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া দ্রুত কার্যকর করার নির্দেশ দেন। তিনি সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। সচিবলায়ে বিভিন্ন মন্ত্রণালয় নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের উন্নয়নে গতি আসে। দেশ এগিয়ে যায়। আজ রবিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করতে গিয়ে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, টেবিলে ফাইল পড়ে থাকা দীর্ঘদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা এখন আর চলবে না। তাই দ্রুত ফাইল পার করতে হবে। দেশে যে সব পরিত্যক্ত জমি আছে সেসব জমিতে সরকারি কর্মকর্তাদের আবাসন গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী জানান, ঢাকাকে ভেঙে আরেকটি বিভাগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ক্ষেত্রে ময়মনসিংহকে বিভাগ করার কথা বিবেচনায় রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ