,

বাণিজ্য মেলার সময় ১০দিন বাড়ছে

img_4706_58622ডেস্ক রির্পোট : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হচ্ছে। মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ সিদ্ধান্ত নিয়েছে। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর আবেদনের ভিত্তিতে আজ রবিবার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চলমান অবরোধ-হরতালে বিক্রি কম হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে বৃহস্পতিবার মেলার সময় ১৫ দিন বাড়ানোর জন্য আবেদন করেন স্টল মালিকরা। এ আবেদনের প্রেক্ষিতে মেলার সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে।

এবারের আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জামার্নিসহ ১৪টি দেশের ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়া দেশি-বিদেশি মিলিয়ে ৫১৬টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ২৯টি সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

বর্ধিত সময় কার্যকর হলে মেলা ৩১ জানুয়ারির পরিবর্তে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকে। প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ ও শিশুদের জন্য ২০ টাকা আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। ভিআইপিদের আসা-যাওয়ার জন্য রয়েছে আলাদা গেট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা