,

সরাইলে দু’গোষ্ঠীর সংঘর্ষে ৬ পুলিশ সহ আহত- ৩০

attt 12মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন। রোববার সকালে উপজেলার শাহজাদাপুর গ্রামে সর্দার বাচ্চু মিয়া (৭৫) ও দুলাল মিয়ার (৫০) গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দশ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। দুই ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে ছয় পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত: ত্রিশজন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  শাহজাদাপুরের একটি গ্রাম্য সালিসে গত শনিবার বিকালে উচা বাড়ির দুলাল মিয়ার ভাতিজা রিপন (৩৫) কে জুতাপেটা করে মনুর বাড়ির সর্দার বাচ্চু মিয়ার ছেলে সাদু (৪০)। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে রোববার সকালে দুই গোষ্ঠীর দেড় সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। তিন ঘন্টার রক্তক্ষয়ী এ সংঘর্ষে পুলিশ, নারী, পুরুষ ও শিশুসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের চান্দুরা, মাধবপুর, সরাইল সহ আশপাশের হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যরা হচ্ছে- এস আই মোঃ বোরহান, আবদুস সামাদ, কন্সটেবল মামুন, ইমরান, ফুরকান ও হোসেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর