বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে পুলিশ যুবদল ছাত্রদল সংঘর্ষ , অবরুদ্ধ পুলিশ : পুলিশ ও সাংবাদিক সহ আহত- ৩০

ssssssssssssssssমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশ ও হরতালকারী যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে পূর্ব ঘোষিত আধাবেলা হরতালের সমর্থনে হরতাল সমর্থনকারীদের একটি মিছিলে বাঁধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে তিন পুলিশ সদস্যকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখে পিকেটাররা। সংঘর্ষ চলাকালে পুলিশ ও সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত: ৩০ জন। পুলিশ,প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, গত বুধবারে বালিকা বিদ্যালয়ে ভাংচুর শিক্ষার্থীদের বের করে দেওয়া ও নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে যুবদল ছাত্রদলের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পরের দিন বৃহস্পতিবার ক্ষুদ্ধ হয়ে উঠে স্থানীয় বিএনপি,র দুই সংঘটনের নেতাকর্মীরা। ওইদিন তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথ সভায় মিলিত হয়। পথ সভায় পুলিশের মামলাকে মিথ্যা বানোয়াট উল্লেখ করে এটি প্রত্যাহারের জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেয় নেতারা। তারা ঘোষনা দেয় মামলা প্রত্যাহার না করলে রোববার গোটা সরাইলে আধাবেলা হরতাল পালনের। সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা হরতাল সেইসাথে স্থানীয় যুবদল ছাত্রদলের ডাকা হরতাল মিলিয়ে অনেকটা উজ্জিবিত হয়ে মাঠে নামে পিকেটাররা। রোববার সকাল ৭টা থেকেই সরাইল সদরে জোরদার হয় পুলিশি টহল। সেই সাথে সদরের আশেপাশে চলে হরতালের পক্ষে মিছিল। সরাইল থানা পুলিশ সরাইল-অরুয়াইল সড়কের শহীদ মিনার সংলগ্ন স্থানে অবস্থান নেয়। সকাল ৯টায় সরাইল প্রাত: বাজার এলাকা থেকে আসতে থাকে একটি মিছিল। ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদের নেতৃত্বে পিকেটারদের দিকে রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় পিকেটাররা। কিছুক্ষণ পর আরেকটি মিছিল বের উপজেলা চত্বরে আসার পর পুলিশ ধাওয়া করে তাড়িয়ে দেয়। সাড়ে ৯টায় দ্বিতীয়বার প্রাত:বাজার থেকে একটি মিছিল উপজেলার দিকে আসতে থাকে। সোনালী ব্যাংকের কাছে আসা মাত্র পুলিশ মিছিল কারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে। পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশের সাথে পিকেটারদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। আত্ম রক্ষার্থে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল হক সহ তিন পুলিশ সদস্য ইউনিয়ন পরিষদে আশ্রয় নেয়। এ সময় পিকেটাররা ইউনিয়ন পরিষদের দরজা জানালা ভাংচুর করে। তিন পুলিশকে পরিষদে আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে। সংঘর্ষ চলাকালে সরাইল- অরুয়াইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে পুলিশ ২৮ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। এক ঘন্টা স্থায়ী এ তান্ডবে সাংবাদিক, পুলিশ ও পিকেটার সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছে। সাংবাদিক শফিকুর রহমান, সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই মোঃ শহিদুল, এস আই আবদুল হক, আবদুল আলীম, এ এস আই ইসমাঈল, কন্সটেবল শহিদুল হক ও আমীর হোসেন সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। সকাল ১১টায় ঘটনাস্থলে হাজির হয় অতিরিক্ত পুলিশ, র‌্যাব-১৪’র সদস্যরা, গোয়েন্দা পুলিশ ও বিশেষ আনসার বাহিনী। যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না ও ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাঈল হোসেন উজ্জল বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে। পরে এলাকার সাধারন লোকজন তাদের উপর হামলা করেছে।