,

প্যানেল ঘোষণা করলেন শাকিব

image_1081_162563বিনোদন প্রতিবেদক : আগামী ৩০ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিএফডিসির ঝর্ণা স্পটের পাশে নির্মিত মঞ্চে গত বৃহস্পতিবার শাকিব-মিশা প্যানেলের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারকার নির্বাচনে সভাপতি শাকিবের সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মিশা সওদাগর। এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন ওমর সানি ও নাদির খান। আর সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডন, দপ্তর সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সানু মিয়া এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন আতিকুর রহমান চুন্নু। এছাড়া ১১ সদস্যের কার্যকরী সদস্য পদে রয়েছেন আলী রাজ, আমির, আফজাল শরীফ, মৌসুমী, জেসমিন, ফরহাদ, রতন খান, রাকিব খান, শহীদুল আলম সাচ্চু, হাসান জাহাঙ্গীর ও বেগম ববি।
শাকিব খান বলেন, 'শাকিব-মিশা প্যানেল সব সময় শিল্পীদের পাশে ছিল; ভবিষ্যতেও থাকবে। আমাদের বিরুদ্ধে অনেকে অনেক অভিযোগ করেন, কিন্তু আমরা ক্ষমতায় থাকাকালে অনেক কাজ করেছি, তা কেউ বলে না। শাকিব-মিশা প্যানেল শিল্পীদের সহযোগিতায় সব সময় এগিয়ে এসেছে, ভবিষ্যতেও আসবে। এতটুকু বিশ্বাস রেখে সবাই আমাদের ভোট দিতে পারেন।'
মিশা সওদাগর বলেন, 'একদিকে আমাদের বাংলা চলচ্চিত্র রক্ষার আন্দোলন চলছে, আরেকদিকে আমাদের শিল্পী সমিতির নির্বাচন। আশা করি, আমরা দুটোতেই জিতব।'
এবারকার শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মিজু আহমেদ। নির্বাচনে সভাপতি পদের জন্য শাকিব খানের সঙ্গে লড়াইয়ে নেমেছেন আহমেদ শরীফ। এবারকার নির্বাচনে মোট ভোটার ৫০৯ জন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা