,

ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদক বিক্রী নিয়ে সংঘর্ষে আহত ১০ : ব্যবসা প্রতিষ্ঠান সহ ২৫ বাড়ি ভাংচুর

attt 12ফরহাদুল ইসলাম পারভেজ : শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় মাদক কেনা বেচা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় ওয়ার্ড আওয়ামীলীগ অফিস, ৭টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ২৫টি বাড়ি ভাংচুর চালায় দাঙ্গাবাজরা।
স্থানীয় সুত্র যায়, শুক্রবার সন্ধ্যায় কান্দিপাড়ার মাইমল হাটির দু যুবকের মধ্যে মাদক কেনা বেচা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে  দুপুর পৌনে ২টায় মাইমল হাঁটির শতাধিক যুবক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সওদাগর পাড়ায় হামলা চালায়। এসময় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ২৫টি বাড়ির ব্যাপক ভাংচুর হয়। কমপক্ষে ১৫টি হাত বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। পরে সওদাগর পাড়ার যুবকরা পাল্টা ধাওয়া দিয়ে ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ এবং একটি মোটর সাইকেল ভাংচুর করে। সংঘর্ষের সময় উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ২রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ এবং ব্যাপক লাঠি চার্জ করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা