,

‘আনন্দগ্রাম’ নাটকে হোমায়রা হিমু

1422021182বিনোদন রিপোর্ট : মোশাররফ করিম ও শামীম জামানের সঙ্গে এবারই প্রথম একই ধারাবাহিক নাটকে কাজ করলেন হোমায়রা হিমু। নাটকের নাম ‘আনন্দগ্রাম’। এই ধারাবাহিক নাটকটি রচনা করার পাশাপাশি নির্দেশনাও দিচ্ছেন শামীম জামান। কিছু দিন আগে স্যাটেলাইট চ্যানেল এসএটিভিতে প্রচার শুরু হয়েছে এই  ধারাবাহিক নাটকটি। গল্পে এবং নির্মাণে ভিন্নতার কারণে এরই মধ্যে নাটকটি বেশ দর্শকপ্রিয় হয়ে উঠেছে। ধারাবাহিক এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘আমি মোশাররফ ভাইয়ের অভিনয়ের যেমন একজন ভক্ত, ব্যক্তি মোশাররফ ভাইয়েরও একজন ভক্ত। এত বিনয়ী, হাসি-খুশি ও ভালো মনের মানুষ আমাদের মিডিয়াতে খুব কমই দেখা যায়। তার সঙ্গে কাজ করার সুবিধা এখানেই যে অভিনয় সম্পর্কে অনেক কিছু জানা যায়। তাছাড়া তিনিও মঞ্চের মানুষ, আমিও মঞ্চের। তাই আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা সব সময়ই ভালো। শামীম জামান ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে একটি ভালো ধারাবাহিক নাটকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’ উল্লেখ্য, হিমু অভিনীত বেশ কয়েকটি নাটক এখন বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শামীম জামানের ‘হাটখোলা’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘সংঘাত’, ফজলুর রহমানের ‘জীবনের অলিগলি’ ও জাহাঙ্গীর আলম সুমনের ‘ডিবি’।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর