,

খালেদা এখন সন্ত্রাসের নেত্রীতে পরিণত হয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

image_179311.nasim (2)ডেস্ক রির্পোট : অবরোধে নাশকতায় হতাহতের জন্য খালেদা জিয়াকে দায়ী করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন এখন সন্ত্রাসের নেত্রীতে পরিণত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে অবরোধে আগুনে দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নেন মন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে সাধারণ মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বেগম জিয়া নিজেকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে দাবি করলেও বর্তমানে সন্ত্রাসের নেত্রীতে পরিণত হয়েছেন। দেশের জনগণ চায়, যারা সহিংসতা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তিনি বলেন, খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে সাধারণ মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বেগম জিয়া নিজেকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে দাবি করলেও বর্তমানে সন্ত্রাসের নেত্রীতে পরিণত হয়েছেন। দেশের জনগণ চায়, যারা সহিংসতা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ নয় মন্তব্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, এখন হঠাৎ করে চোরাগোপ্তা হামলা হচ্ছে। হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে নাশকতা তৈরির রসদসহ অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। গাড়িতে আগুন, বোমায় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। বার্ন ইউনিটের চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ করছি, দগ্ধদের সুস্থ করে তুলুন। সরকার তাদের চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করবে।

অবরোধের আগুনে দগ্ধদের খোঁজ নিতে বার্ন ইউনিটে গিয়ে ভিড় না করতে মন্ত্রী, এমপিসহ সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। অবরোধের আগুনে যারা দগ্ধ হয়েছেন তাদের খোঁজ নিতে হলে হাসপাতালে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খোঁজ নিন। তাদের সাহায্য করতে চাইলে করুন। আমরা কেউ ডাক্তার নই, দর্শনার্থী হিসেবে বার্ন ইউনিটে আসবেন না, বলেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ