,

পাতৌদি পুত্রবধূর নিরাপত্তা নিয়ে কিসের এতো আতঙ্ক?

kareena-kapoor_1বিনোদন প্রতিবেদক : কিছুদিন ধরেই নিজের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পাতৌদি পুত্রবধু কারিনার কাপুর খান। নিজের সার্বক্ষণিক নিরাপত্তার পাশাপাশি বান্দ্রার বাড়ির নিরাপত্তাও জোরদার করেছেন কারিনা। সঙ্গে সবসময় দুজন বডিগার্ড রাখছেন বলিউডের এই অভিনেত্রী। কী ভাবছেন আবার কোন সিনেমার কাহিনী নয় তো? না সেরকম কিছুই নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা, প্রতিটা ক্ষণ যেন আতঙ্কে কাটছে কারিনার।

পাতৌদি নবাব পুত্রকে বিয়ে করে ২০১২ সালে কাপুর থেকে খান বেগম হন বেবো খ্যাত এই আকর্ষণীয় অভিনেত্রী। ওই সময় হিন্দু নিয়ম ভঙ্গ করায় কারিনা-সাইফ দুজনকেই হত্যার হুমকি দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের। কিছুদিন আগে বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা দূর্গাবাহিনী ‘লাভ জিহাদ’এর বিরোধিতা করতে কারিনার তারকা খ্যাতিকে কাজে লাগিয়েছে।

লাভ জিহাদ বিরুধীতা করতে ‘হিমালয় ধ্বনি’ নামক ম্যাগাজিনে কারিনা কাপুর খানের একটি বিকৃত ছবি প্রকাশ করা হয়েছিল। ছবিটিতে করিনার মুখের অর্ধেকটা হিজাবে ঢাকা ও অর্ধেকটা সিঁথিতে লাল সিঁদুর পরিহিতা হিন্দু রমনীর মতো দেখানো হয়েছিল তাকে। ছবিটির নিচে লেখা ছিল ধর্মান্তরণের মাধ্যমে জাতীয়তার পরিবর্তন।

যে হিন্দু মহিলারা মুসলিম পুরুষদের বিয়ে করেছেন তাদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনা এই প্রচারের মূল লক্ষ্য। আর কারিনার ম্যাগাজিনের ছবি নাকি পাতৌদি পরিবারের জন্য একটি সতর্ক বার্তা ছিল। অবশ্য কারিনা এবং সাইফ এর আগে বহুবার জানিয়েছেন তারা 'লাভ জিহাদ" একেবারেই বিশ্বাস করেন না। কিন্তু তা সত্ত্বেও বার বার হুমকি দেওয়া হচ্ছে তাদের। তাহলে কি আবার হুমকির কবলে পড়লেন এই তারকা দম্পতি। না হলে নিজেকে এতো নিরাপত্তাহীন মনে করছেন কেন কারিনা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা