,

সৌদি বাদশাহ আবদুল্লাহর ইন্তেকাল, নতুন বাদশাহ সালমান

abdullahআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ভাই সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নতুন বাদশাহ হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত একটায় ৯০ বছর বয়সী আব্দুল্লাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় জানানো হয়েছে। তাঁর ভাই সালমান (৭৯) নতুন বাদশা হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে সরকারি ওই ঘোষনায় জানানো হয়।

সৎ ভাই বাদশা ফাহদের মৃত্যুর পর ২০০৫ সালে সিংহাসনে আরোহণ করেন আব্দুল্লাহ। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

প্রয়াত বাদশার সৎ ভাই ষাটোর্ধ্ব মুকরিনকে সৌদি আরবের নতুন যুবরাজ ঘোষণা করা হয়েছে।

তারা চারজনই আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশা আব্দুল আজিজ ইবনে সউদের ছেলে। ১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে ১৯৫৩ সাল পর্যন্ত শাসন করেন প্রতিষ্ঠাতা ইবনে সউদ।

তার মৃত্যুর পর থেকে তার ছেলেরাই ক্রমানুযায়ী উত্তরাধিকারসূত্রে সৌদি আরবের ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন।

ইবনে সউদের ছেলেদের সঠিক সংখ্যা জানা না গেলেও তার ২২ স্ত্রীর গর্ভের ৩৭ জন ছেলের নাম পাওয়া যায়। তাদের মধ্যে বাদশা আব্দুল্লাহ ছিলেন ১৩তম। ১৯২৪ সালের অগাস্টে রিয়াদে তার জন্ম হয় বলে ধারণা করা হয়ে থাকে, যদিও তার সত্যিকার জন্ম তারিখ নিয়ে বিতর্ক রয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৩১ ডিসেম্বর বাদশা আব্দুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছিলেন।

বৃহস্পতিবার মধ্যরাত পেরিয়ে ঠিক রাত ১টায় তার মৃত্যু হয় বলে বিবৃতিতে বলা হয়।

বাদশার মৃত্যুর ঘোষণা প্রচারের আগে রাষ্ট্রীয় টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। চলতে থাকে কোরআনের আয়াত তেলাওয়াত সম্প্রচার।

আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহনের পর অন্তত এক দশক সৌদি আরব শাসন করেছেন বাদশা আব্দুল্লাহ। তার ভাই বাদশা ফাহদ স্ট্রোকে দেশ পরিচালনার সক্ষমতা হারিয়েছিলেন।

নতুন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ এর আগে প্রতিরক্ষামন্ত্রী ও প্রথম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। গত পাঁচ দশক ধরে রাজধানী রিয়াদের গভর্নরের দায়িত্বও পালন করছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা