,

আখাউড়ায় পুলিশ-সুইপার তুলকালাম

downloadবিশ্বজিৎ পাল বাবু : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুচ্ছ ঘটনার জের ধরে পুলিশ ও সুইপারদের মধ্যে তুলকালাম কান্ড ঘটে যায়। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এক আনসার সদস্যকে ক্লোজ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আখাউড়া সুইপার কলোনীর বাসিন্দা সবুজ হরিজন বৃহস্পতিবার রাত আটটার দিকে রেল জংশন এলাকায় বসেছিলেন। এ সময় আনসার সদস্য ইমরান টর্চলাইট জ্বালালে সেটি সবুজের চোখে গিয়ে পড়ে। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে টর্চলাইটের আঘাতে সবুজের মাথা ফেটে যায়। তাৎক্ষনিকভাবে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনার খবর পেয়ে ২০-১৫ জন সুইপার এসে প্রথমে পুলিশ কনস্টেবল ইউনুস ও পরে এস. আই রাশেদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা রেলওয়ে পুলিশের স্টেশনের অফিস কক্ষের দরজায়ও লাথি মারতে থাকে। পরে রেলওয়ে থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এস.আই মো. রাশেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন হয়েছে। পরে বিষয়টি মীমাংসা হয়েছে। আনসার সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ