,

চালু হলো ভাইবার-হোয়াটস অ্যাপ

image_178479.7ডেস্ক রির্পোট : ইন্টারনেটে দ্রুত বার্তা আদান-প্রদান ও কথা বলার বিশেষ যোগাযোগের মাধ্যম ভাইবার ও হোয়াটস অ্যাপ চালু হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে ভাইবারে বার্তা আদান-প্রদান করা গেলেও কথা বলা যাচ্ছিল না। পরে রাত সোয়া ১২টার পর থেকে গ্রাহকরা ফের এর সব সেবা পেতে শুরু করেন। এর আগে গত ১৭ জানুয়ারি ভাইবার ও ট্যাঙ্গো এবং ১৯ জানুয়ারি হোয়াটস অ্যাপ, মাইপিপল ও লাইন বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার রাত থেকেই পর্যায়ক্রমে বন্ধ করা হয় ভাইবার ও ট্যাঙ্গো। প্রথমে মোবাইল অপারেটরগুলোকে ও পরে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সধারীদের এ নির্দেশ দেওয়া হয়। পরে ১৯ জানুয়ারি বন্ধ করে দেওয়া হয় হোয়াটস অ্যাপ, মাইপিপল ও লাইন। কথা বলা, চ্যাট করা, ছবি ও ভিডিওবার্তা পাঠানোর ক্ষেত্রে এসব সফটওয়্যার গ্রাহকরা বেশ পছন্দ করছিলেন। থ্রি-জি, ফোর-জি এবং ওয়াইফাই নেটওয়ার্কে কাজ করে থাকে এসব সফটওয়্যার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ