,

সরাইলে অস্ত্রসহ নৌ ডাকাত গ্রেপ্তার

Arest_585037960-150x1502মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ নৌ ডাকাত উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের মেঘনা নদীর ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাজাপুর গ্রামের ইয়াকুব বাদশার ছেলে উসমান দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতি করে আসছে। তার রয়েছে সংঘবদ্ধ একটি ডাকাত দল। তারা অন্য জেলায় ডাকাতির কাজে ভাড়া যায়। সরাইল থানায় উসমানের বিরুদ্ধে খুন ডাকাতি ও অস্ত্রসহ ৭-৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই বোরহানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দূর্ধর্ষ ডাকাত উসমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর উসমান কিশোরগঞ্জ বাজিতপুর সহ বিভিন্ন এলাকায় নৌকায় ডাকাতি করার কথা স্বীকার করেছে। 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর