বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর হোল্ডিং নেম প্লেট স্থাপন কার্যক্রম উদ্বোধন – হেলাল উদ্দিন

name plateডেস্ক রির্পোট : একটি সুন্দর বাসযোগ্য পৌরসভার গঠনে আমি ও বর্তমান পৌর পরিষদ কাজ করছি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, এই শহর আপনার আমার সকলের। এই শহরকে আপনাদের সকলে মিলেই পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে, পৌর অবকাঠামো রক্ষণা-বেক্ষণ করতে হবে। আমি আপনাদের মেয়র হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করছি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য পৌরসভা গঠনে আমি ও বর্তমান পৌর পরিষদ কাজ করছি। পর্যাক্রমে শহরের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। মেয়র মঙ্গলবার সকালে সুরস¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে পৌর এলাকার হোল্ডিং নেম প্লেট স্থাপন কার্যক্রম উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন।এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, মোঃ আবুল বাশার, মোঃ আক্তার হোসেন, মোঃ আহসান উল¬াহ হাসান, মোঃ আলী আহসান কাউছার, মোঃ ইকবাল হোসেন চৌধুরী, মোঃ ইউনুছ মিয়া, মোঃ শাহআলম, শেখ মোঃ বাবর আলী, মোঃ আক্তার জাহান। মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, রাহেলা ইসলাম, শামীমা বেগম, নিলুফা ইয়াছমিন, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, মেহেরুন্নেছা শিক্ষা-স্বাস্থ্য পরিবেশ উন্নয়ন সোসাইটির প্রকল্প পরিচালক কাজী রবিন হাসান প্রমুখ। উল্লেখ্য মেহেরুন্নেছা শিক্ষ-স্বাস্থ্য পরিবেশ উন্নয়ন সোসাইটি ব্রাহ্মণবড়িয়া পৌরসভার সাথে চুক্তিবদ্ধ হয়ে পৌর এলাকার প্রায় বাইশ হাজার হোল্ডিং নেম প্লেট আগামী ছয় মাসের মধ্যে স্থাপন ও আধুনিকায়ন করবে এবং এই জন্য সংশ্লিষ্ট গ্রাহক থেকে প্রতি সার্ভিস চার্জ বাবত রশিদ বইয়ের মাধ্যমে ১০০ টাকা গ্রহন করতে করবে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে