,

সরাইল থেকে অপহৃত স্কুল ছাত্র ঢাকায় উদ্ধার : চার মাসে ৭ অপহরণ, খুন-১

sarail pic-(apohoron) 20.01.15মাহবুব খান বাবুল : সরাইল থেকে অপহৃত স্কুল ছাত্র সাজিদুর রহমান রবিন (১৪) কে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ১৫ ঘন্টা পর উদ্ধারকৃত রবিন বর্তমানে সরাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিনের বাড়ি উপজেলার বিশুতারা গ্রামে। গত ছয় চার মাসে সরাইলে মোট ছয়জন অপহরণ হয়েছে। এর মধ্যে মাদ্রাসা ছাত্র জুনাইদ (১০) কে অপহরণের পর মুক্তিপণের জন্য হত্যা করেছে অপহরণকারিরা। অপহরণ আতঙ্কে ভুগছে সরাইলের অভিভাবকরা। রবিন ও তার পারিবারিক সূত্র জানায়, বিশুতারা গ্রামের মজিবুর রহমান রানুর তিন ছেলের মধ্যে রবিন সবার বড়। সে সরাইল সদরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। অন্যান্য দিনের মত গত সোমবার সকাল আটটায় রবিন স্কুল ড্রেস পড়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে বিদ্যালয়ে যাওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে যাচ্ছে রবিন আর বাড়ি ফিরেনি। দুশ্চিন্তায় পড়ে যায় রবিনের পরিবার। রবিনের মা কামরুন্নাহার সরাইল থানায় একটি জিডি করেন। বিকেল তিনটার দিকে ঢাকার উত্তরা থেকে এক ব্যাক্তি ফোন করে রবিনের স্কুলে। শিক্ষক জিয়াউল ইসলামকে ওই ব্যক্তি রবিনকে পাওয়ার খবর দেন। রবিনের বাবা স্কুলের শিক্ষককে নিয়ে চলে যান ঢাকার উত্তরায়। ৩ নং সেক্টরের রাজউক ষ্টাফ কোয়ার্টারের ২ নং ভবনের রবিনকে নিয়ে অপেক্ষা করছিলেন রাজউক কর্মকর্তা এমদাদুল হক চৌধুরী নামের এক ভদ্র লোক। তিনি জানান, ব্যক্তিগত কাজ শেষ করে বাসায় ফেরার পথে বিমানবন্দর রেলষ্টেশনের নিকটে দেখতে পান রাস্তা ভুলে এদিক সেদিক দৌড়াচ্ছে এক শিশু। আর বলছে আমার স্কুল কোন দিকে। কাছে আসলে সরাইল রেসিডেন্সিয়াল বলেই রবিন অসুস্থ্য হয়ে পড়ে। রবিনকে বাসায় নিয়ে যান তিনি। রবিনের আইডি কার্ড থেকে নাম্বার নিয়ে এমদাদুল হক রবিনের স্কুলে ফোন দেন। রবিন তখন কাঁপা কাঁপা গলায় জানায়, ওইদিন বাড়ি বের হয়ে সিএনজি অটোরিকশায় উঠার পরই দুইজন লোক তার নাকে রুমাল ছেপে ধরে। এরপর আর কিছু বলতে পারেনি। হঠাৎ জ্ঞান ফিরলে লোকজনের কোলাহল ও অনেক গাড়ির শব্দ শুনে রবিন চিৎকার দিতে থাকে। তখন রবিনকে কয়েকজন যুবক একটি চকলেট খাওয়ায়। পরে দ্রুত তাকে ওই গাড়ি থেকে নামিয়ে দেয়। ২-১জনকে চিনে ফেলার কথা জানায় রবিন। গভীর রাতে রবিনকে নিয়ে বাড়ি ফিরেন তারা। মঙ্গলবার সকালে রবিন আবার অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে সরাইল হাসপাতালে ভর্তি করা হয়। কোন খাবার খাচ্ছে না রবিন। কথাও বলছে না। শুধু ফেলফেল করে তাকিয়ে থাকে। আর মাঝে মধ্যে কান্না করে। রবিনের বাবা শাজিদুর রহমান বলেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত পুলিশ কোন খবর নেয়নি। হাসপাতালেও কেউ আসেনি। প্রসঙ্গত: গত চারমাসে সরাইলে ৭টি অপহরণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবকরা। অতিসম্প্রতি সরাইল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দটুলা জাহাঙ্গির পাড়ার সুলতান মিয়ার ছেলে সানিকে (১৮) অপহরণের পর মোটা অঙ্কের মুক্তিপণ চায় অপহরণকারিরা। ১০ হাজার টাকা দিয়ে সানিকে উদ্ধার করা হয়। একই গ্রামের বাসিন্ধা সদর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ছাদির মিয়ার ছেলে সরাইল রাহমাতুল্লিল আল-আমীন মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র হোসাঈন (১৪) অপহরণ হয়। পরে অনেক কষ্টে ৭০ হাজার টাকায় তাকে উদ্ধার করা হয়। চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের শুক্কুর মিয়ার ছেলে নায়েব আলী (২৮) দ্বিতীয়বারের মত অপহরণ হয়েছে আজ এক মাস। পানিশ্বরের বড়ইবাড়ি থেকে ও কিছুদিন পূর্বে এক স্কুল ছাত্র অপহরণ হয়েছে। সরাইল বিশ্বরোড মোড় থেকে অপহরণ হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার কর্মকর্তা আহসান হাবিব। চাওয়া হয় এক লাখ টাকা মুক্তিপণ। এ ছাড়া গত বছরের ১৩ সেপ্টেম্বর আলীনগর মাদ্রাসার ছাত্র জুনাঈদকে (১০) কে অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। থানায় এ বিষয়ে জিডিও হয়। চাহিদামত টাকা না পাওয়ায় ১৪ সেপ্টেম্বর রাতে জুনাঈদকে হত্যা করে লাশ পানিতে ফেলে রাখে। এ সব অপহরণের মূল হোতারা সমাজের ছদ্যবেশী লেবাসধারী ভদ্রলোক। পরিস্কার কাপড় পড়ে দিনের বেলা ঘুমায়। আর রাতে লোক চক্ষুর অন্তরালে বিচরন করে। এমন তথ্য নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির।

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর